advertisement

EPFO: ৩০ নভেম্বরের আগে অবশ্যই সেরে ফেলুন এই কাজটি না হলে বন্ধ হয়ে যেতে পারে অ্যাকাউন্ট

Last Updated:

UMANG App থেকে কীভাবে করবেন লিঙ্ক-

#নয়াদিল্লি: ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের (UAN) সঙ্গে আধার নম্বর (Aadhaar) লিঙ্ক করার শেষে তারিখ ৩০ নভেম্বর ৷ EPFO-র তরফে হর্ষ কৌশিক নামে এক আধিকারিককে নিয়োগ করা হয়েছে যাতে ইউএএন-এর সঙ্গে আধার লিঙ্ক করতে সমস্যায় না পড়তে হয় সাবস্ক্রাইবার্সদের ৷ লিঙ্কিংয়ের যে কোনও সমস্যার জন্য হর্ষ কৌশিকের সঙ্গে ecr.help@epfindia.gov.in যোগাযোগ করা যেতে পারে ৷ কোনও টেকনিক্যাল সমস্যা দেখা দিলে এখানে সরাসরি যোগাযোগ করা যেতে পারে ৷ ৩০ নভেম্বর ২০২১-এর মধ্যে এই কাজটি না করলে বড় সমস্যার মুখে পড়তে হতে পারে সাবস্ক্রাইবার্সদের ৷ বেতনভোগী কর্মচারীরা না তো এখানে পিএফ-এর টাকা জমা করতে পারবেন না এই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন ৷
মিলবে না ৭ লক্ষ টাকার বিমা কভার -
ইপিএফও সাবস্ক্রাইবার্সদের পিএফ অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখার জন্য আধারের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক ৷ পিএফ অ্যাকাউন্টে যে ইনস্যুরেন্স কভারের সুবিধা পাওয়া যায় সেই সুবিধা নেওয়ার জন্যেও আধার ও ইউএএন লিঙ্ক থাকা জরুরি ৷ আপনার অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক না থাকলে এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইনস্যুরেন্স (EDLI) অনুযায়ী, ৭ লক্ষ টাকার জীবন বিমার টাকা জমা হবে না ৷ এর জেরে কর্মচারীরা বিমা কভারের বাইরে চলে যাবে ৷
advertisement
advertisement
UMANG App থেকে কীভাবে করবেন লিঙ্ক
-- প্রথমে Google Play Store বা Apple iOS এর মাধ্যমে উমাং অ্যাপ ডাউনলোড করতে হবে
-- ইপিএফও লিঙ্কে ক্লিক করতে হবে
-- ই-কেওয়াইসি পরিষেবায় ট্যাপ করতে হবে
-- আধার সিডিং বিকল্প সিলেক্ট করে ইউএএন নম্বর দিতে হবে
advertisement
--আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে
-- আপনি সমস্ত ডিটেল সঠিক ভাবে দিয়ে সাবমিট করতেই লিঙ্ক হয়ে আধারের সঙ্গে
EPFO Website থেকে লিঙ্ক করতে পারবেন
-- প্রথমে EPFO আধিকারিক ওয়েবসাইটে যেতে হবে
advertisement
--এর জন্য https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ ক্লিক করতে হবে
-- এরপর আপনার UAN ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে
-- এবার Manage সেকশনে KYC বিকল্পে ক্লিক করতে হবে
-- এবার ইপিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য বেশ কয়েকটি ডকুমেন্ট দেখাতে হবে
-- আধার বিকল্প সিলেক্ট করে নিজের আধার নম্বর ও আধার কার্ডে আপনার নাম টাইপ করে সার্ভিসে ক্লিক করুন
advertisement
-- আপনার দেওয়া তথ্য UIDAI এর থেকে ডেটা ভেরিফাই করা হবে
-- কেওয়াইসি ডকুমেন্ট সঠিক হওয়ায় আধার আপনার ইপিএফ অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
EPFO: ৩০ নভেম্বরের আগে অবশ্যই সেরে ফেলুন এই কাজটি না হলে বন্ধ হয়ে যেতে পারে অ্যাকাউন্ট
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement