advertisement

Indian Railways: বিনা টিকিটে যাত্রা করা যাবে ট্রেনে ? কী জানাল ভারতীয় রেল....

Last Updated:

বিভিন্ন জায়গায় চলতে থাকা এই খবরের সত্যতা যাচাই করার জন্য রেলের এক আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হয় ৷

#নয়াদিল্লি: সম্প্রতি একাধিক সোশ্যাল মিডিয়ায় এই খবর ঘুরছে যে ট্রেনের টিকিট না থাকলে প্ল্যাটফর্ম টিকিটের (Platform Ticket) মাধ্যমে যাত্রা করা যাবে ৷ তাতে বলা হয়েছে, প্ল্যাটফর্ম টিকিট নিয়ে কেবল টিটিই-এর কাছে যেতে হবে এবং তিনিই ট্রেনের টিকিট বানিয়ে দেবে আপনাকে ৷ শুধু তাই নয়, পাশাপাশি এটাও দাবি করা হয়েছে যে আপনার কাছে যাত্রা করার টিকিট না থাকলেও বিনা টিকিটে ট্রেনে যাওয়ার অপরাধী মানা হবে না ৷ কিন্তু এই সমস্ত খবর ভুল ৷ এর কোনও সত্যতা নেই ৷ বাস্তবে বিনা টিকিটে ট্রেনে যাত্রা করলে মোটা টাকা জরিমানা দিতে হবে ৷
সামনে এল সত্যি -
বিভিন্ন জায়গায় চলতে থাকা এই খবরের সত্যতা যাচাই করার জন্য রেলের এক আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ উত্তর রেলওয়ের সিপিআরও দীপক কুমার জানিয়েছেন, এরকম কোনও নতুন নিয়ম রেলের তরফে জারি করা হয়নি ৷ বিনা টিকিটে যাত্রা করার ক্ষেত্রে করোনা কালের আগে যে পুরনো নিয়ম ছিল সেটাই লাগু করা হবে ৷
advertisement
advertisement
প্রথম থেকেই ছিল এই নিয়ম-
সিপিআরও দীপক কুমার আরও জানিয়েছেন, আগে যদি কারোর কাছে কনফার্ম টিকিট না থাকত তাহলে তাঁকে প্ল্যাটফর্ম টিকিট নিয়ে গার্ডের সঙ্গে সম্পর্ক করতে হত ৷ গার্ড তাঁকে টিটিই-এর কাছে পাঠিয়ে দিত ৷ টিটিই প্রথমে দেখে নিতেন ওই যাত্রী কোথায় যেতে চাইছেন ৷ ট্রেনে সেই জায়গায় পর্যন্ত খালি সিট রয়েছে কিনা ৷
advertisement
আগামী স্টেশন থেকে কোনও খালি সিট থাকলে তাহলে সেটা দিয়ে দেওয়া হত ৷ কিন্তু কোনও খালি সিট না থাকলে আগামী স্টেশনে তাঁকে নামিয়ে দেওয়া হত ৷ এখনও এই নিয়মই লাগু রয়েছে ৷ রেলের তরফে এরকম কোনও নিয়ম লাগু করা নেই যেখানে প্ল্যাটফর্ম টিকিট থাকলেই ট্রেনে যাত্রা করা যাবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Railways: বিনা টিকিটে যাত্রা করা যাবে ট্রেনে ? কী জানাল ভারতীয় রেল....
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement