Cryptocurrency: বেড়াতে ভালবাসেন? কাজে আসতে পারে এই কয়েকটি সেরা ট্রাভেল ক্রিপ্টো কয়েন!
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Cryptocurrency: Top 5 Travel Crypto Coins: Travala AVINOC LockTrip Voyager EvenCoin: বর্তমানে বাজারে রয়েছে বিভিন্ন ধরনের ট্রাভেল ক্রিপ্টো কয়েন।
#কলকাতা: যাঁরা বেড়াতে যেতে পছন্দ করেন তাঁদের জন্য রয়েছে একটি খুশির খবর। কারণ বর্তমানে বাজারে রয়েছে বিভিন্ন ধরনের ট্রাভেল ক্রিপ্টো কয়েন (Travel Crypto Coin)। এই ক্রিপ্টো কয়েনের মাধ্যমে বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যায়। এক নজরে দেখে নেওয়া যাক কয়েনগেকো (CoinGecko) দ্বারা লিস্ট করা বর্তমানে সবথেকে ভাল ৫টি ট্রাভেল ক্রিপ্টো কয়েন (Cryptocurrency) ৷
Travala.com (AVA) -
এটি হল একটি ক্রিপ্টোকারেন্সি ফ্রেন্ডলি ট্রাভেল বুকিং সার্ভিস। এর পেছনে রয়েছে বিনাঞ্চের ব্যাকিং। এর সাহায্যে এটি হোটেল, ফ্লাইট, ট্যুর ইত্যাদি বিষয়ে ৩০টির বেশি ক্রিপ্টোকারেন্সির সাহায্যে পেমেন্ট নিয়ে থাকে। বর্তমানে এই Travala.com (AVA) এর দাম প্রায় ৯৯.৯০ টাকা এবং মার্কেট ক্যাপের হিসাবে এটি ৪৯৩ নম্বরে রয়েছে (Cryptocurrency: Top 5 Travel Crypto Coins)।
advertisement
advertisement
AVINOC -
এটি হল একটি এমন ধরনের ক্রিপ্টোকারেন্সি যা এভিয়েশন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। এই সেক্টরে এই ক্রিপ্টোকারেন্সি কমিউনিকেশন পদ্ধতিকে সহজ করতে সাহায্য করে। বর্তমানে এই AVINOC এর দাম প্রায় ২৭.৬৮ টাকা এবং মার্কেট ক্যাপের হিসাবে এটি ৫২১ নম্বরে রয়েছে।
advertisement
LockTrip (LOC) -
ব্লকচেনের উপরে তৈরি একটি ট্রাভেল মার্কেট প্লেস হল LockTrip (LOC)। এখানে ইউজাররা হোটেল এবং ফ্লাইট বুকিংয়ের জন্য ক্রিপ্টোকারেন্সির ব্যবহার করতে পারেন। বর্তমানে এই LockTrip (LOC) এর দাম প্রায় ১৪৩.৯০ টাকা এবং মার্কেট ক্যাপের হিসাবে এটি ৬৯৯ নম্বরে রয়েছে।
advertisement
Voyager (VGR) -
এরা নিজেদের প্রথম ডি-সেন্ট্রালাইজড অ্যাপ হিসাবে তুলে ধরার চেষ্টা করছে যারা ট্রাভেলারদের সব ধরনের সার্ভিস দিয়ে থাকে। বর্তমানে এই Voyager বা VGR এর দাম প্রায় ০.০০৫৩৯১১৯ টাকা এবং মার্কেট ক্যাপের হিসাবে এটি ৩৫০৩ নম্বরে রয়েছে।
EvenCoin (EVN) -
এরা নিজেদের একটি সেলফ মাইনিং স্মার্ট কন্ট্রাক্টার হিসাবে তুলে ধরার চেষ্টা করছে যারা ট্রাভেল পোর্টাল প্রজেক্টে সাহায্য করে থাকে। বর্তমানে এই EvenCoin বা EVN-এর দাম প্রায় ০.০৬০৩৫৬ টাকা এবং মার্কেট ক্যাপের হিসাবে এটি ৩৫৯৯ নম্বরে রয়েছে।
advertisement
ভ্রমণপিপাসুরা এই ধরনের ক্রিপ্টো কয়েনের মাধ্যমে বিভিন্ন ধরনের সুবিধা পেতে পারেন। ভ্রমণের বিষয়ে বিভিন্ন ধরনের সেক্টরে সাহায্য করার জন্যই লঞ্চ করা হয়েছে এই ধরনের ক্রিপ্টো কয়েন। বর্তমানে ক্রিপ্টোকারেন্সির বাজার তেজ গতিতে এগিয়ে চলেছে। সেই দিক থেকে এই ধরনের ট্রাভেলের ক্রিপ্টো কয়েনগুলো বাজারে নতুন এলেও এগুলিও ধীরে ধীরে জনপ্রিয় হওয়া শুরু করেছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Mar 09, 2022 10:57 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Cryptocurrency: বেড়াতে ভালবাসেন? কাজে আসতে পারে এই কয়েকটি সেরা ট্রাভেল ক্রিপ্টো কয়েন!










