advertisement

Change in Cricket rules: বদলে যাচ্ছে ক্রিকেটের এই নিয়ম, ক্যাচের আগে দুই ব্যাটসম্যান প্রান্ত বদল করলে এবার কী হবে?

Last Updated:

Change in Cricket rules: শট নেওয়ার পর ফিল্ডার ক্যাচ নেওয়ার সময় দুই ব্যাটসম্যান প্রান্ত বদল করলে আর আগের মতো নতুন ব্যাটসম্যান ক্রিজে এসে নন-স্ট্রাইকে দাঁড়াতে পারবেন না ৷ তাঁকেই স্ট্রাইক নিতে হবে ৷

Representative Image
Representative Image
দুবাই: ক্রিকেটের পুরনো নিয়মগুলির অনেক কিছুই এতদিনে বদলে গিয়েছে ৷ সেই তালিকায় যুক্ত হল আরও কয়েকটি নতুন নিয়ম ৷ এমসিসি-র বৈঠকে প্রাথমিকভাবে স্বীকৃতিও পেয়ে গিয়েছে নিয়মগুলি ৷ যার মধ্যে অন্যতম হল ক্যাচ নেওয়ার সময় দুই ব্যাটসম্যান যদি নিজেদের মধ্যে ক্রস করে নেন ৷ তাহলেও নতুন ব্যাটসম্যানকেই ক্রিজে এসে স্ট্রাইকে দাঁড়াতে হবে (Change in Cricket Rules) ৷
অর্থাৎ শট নেওয়ার পর ফিল্ডার ক্যাচ নেওয়ার সময় দুই ব্যাটসম্যান প্রান্ত বদল করলে আর আগের মতো নতুন ব্যাটসম্যান ক্রিজে এসে নন-স্ট্রাইকে দাঁড়াতে পারবেন না ৷ তাঁকেই স্ট্রাইক নিতে হবে ৷ এবার থেকে পুরনো নিয়ম উঠে যাচ্ছে।
advertisement
advertisement
advertisement
নতুন নিয়মে কোনও ব্যাটসম্যান ক্যাচ আউট হলে নতুন ব্যাটসম্যানকেই সরাসরি এসে স্ট্রাইক নিতে হবে। তাতে দুই ব্যাটসম্যান ক্রস করে থাকুক আর নাই বা থাকুক ৷ আউট হওয়ার পর নতুন ব্যাটসম্যান এলে তাঁকেই স্ট্রাইক নিতে হবে ৷ প্রান্ত বদল করলে নতুন ব্যাটসম্যানের নন-স্ট্রাইকে দাঁড়ানোর নিয়ম আর থাকছে না ৷
advertisement
আগামী ১ অক্টোবর থেকে চালু হতে চলেছে ক্রিকেটের এই নতুন নিয়ম।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Change in Cricket rules: বদলে যাচ্ছে ক্রিকেটের এই নিয়ম, ক্যাচের আগে দুই ব্যাটসম্যান প্রান্ত বদল করলে এবার কী হবে?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement