advertisement

PM Kisan: আগামী কিস্তির টাকা চান ? তাহলে শীঘ্রই এই ৫টি স্টেপ সম্পূর্ণ করুন....

Last Updated:

PM Kisan: কবে আসবে পিএম কিষানের আগামী কিস্তির টাকা ?

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় (PM Kisan Yojana) দেশের কোটি কোটি কৃষকরা নথিভুক্ত রয়েছেন ৷ কৃষকদের আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে সরকারের তরফে বছরে ৬০০০ টাকা দেওয়া হয় ৷ তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়ে থাকে ৷ এখন পর্যন্ত কৃষকরা ১০টি কিস্তির টাকা পেয়ে গিয়েছেন ৷ আগামী কিস্তি অর্থাৎ ১১তম কিস্তির টাকার অপেক্ষা করছেন দেশের কোটি কোটি কৃষকরা ৷
কবে আসবে পিএম কিষানের আগামী কিস্তির টাকা ?
পিএম কিষান যোজনার গত কিস্তির টাকা ১ জানুয়ারি ২০২২-এ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল ৷ আগে বলা হয়েছিল, ১১ তম কিস্তির টাকা এপ্রিল মাসে আসতে পারে, কিন্তু তা হয়নি ৷ অনুমান করা হচ্ছে আগামী কিস্তির টাকা মে মাসে অ্যাকাউন্টে ট্রান্সফার করা হতে পারে ৷ যে কোনও অর্থবর্ষের প্রথম কিস্তি সাধারণত এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে চলে আসে, দ্বিতীয় কিস্তি অগাস্ট থেকে নভেম্বরের মধ্যে এবং তৃতীয় কিস্তির টাকা ডিসেম্বর থেকে মার্চের মধ্যে চলে আসে ৷
advertisement
advertisement
শীঘ্রই এই ৫টি স্টেপস সম্পূর্ণ করুন -
আপনিও কী পিএম কিষান যোজনার আগামী কিস্তির টাকার অপেক্ষা করছেন ? তাহেল আর দেরি না করে শীঘ্রই সেরে নিন এই ৫টি স্টেপস ৷ করে নিন ই-কেওয়াইসি ৷ যোজনার টাকা পাওয়ার জন্য ই-কেওয়াসি করা বাধ্যতামূলক করে দিয়েছে সরকার ৷ ই-কেওয়াইসি না করালে আটকে যেতে পারে কিস্তির টাকা ৷ ই-কেওয়াইসি আধার কার্ড ও সিএসসি সেন্টারের মাধ্যমে করা যেতে পারে ৷ ই-কেওয়াইসি করার ৫টি স্টেপস দেখে নিন-
advertisement
১. প্রথমেই পিএম কিষান যোজনার ওয়েবসাইটে যেতে হবে
২. এখানে ফার্মাস কর্নারে গিয়ে ই-কেওয়াইসি ট্যাবে ক্লিক হবে
৩. এবার একটি নতুন পেজ খুলে যাবে যেখানে আধার নম্বর দিয়ে সার্চ ট্যাবে ক্লিক করতে হবে
advertisement
৪. এবার আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে
৫. আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি দিয়ে ক্লিক করতেই আপনার ই-কেওয়াইসি হয়ে যাবে
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: আগামী কিস্তির টাকা চান ? তাহলে শীঘ্রই এই ৫টি স্টেপ সম্পূর্ণ করুন....
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement