advertisement

PM Kisan: আটকে যায়নি তো যোজনার আগামী কিস্তির টাকা ? অ্যাকাউন্টে কবে ঢুকবে টাকা জেনে নিন...

Last Updated:

এই ভাবে চেক করে নিন নিজের স্টেট্যাস-

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার দশম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ১ জানুয়ারি ২০২২ ট্রান্সফার করে দিয়েছে সরকার ৷ এই যোজনায় দেশের কৃষক পরিবারদের বছর ৬০০০ টাকা আর্থিক সাহায্য করা হয় ৷ বছরে তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় ৷ সুবিধাভোগীদের অ্যাকাউন্টে সরাসরি এই টাকা ট্রান্সফার করা হয়ে থাকে ৷ দশম কিস্তির টাকা মাসের প্রথম সপ্তাহেই ট্রান্সফার করা হয়েছিল ৷ এই হিসেব অনুযায়ী অনুমান করা হচ্ছে একাদশ কিস্তির টাকা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে ৷ এর জন্য প্রথমে চেক করে নিন আপনার স্টেট্যাস ৷
এই ভাবে চেক করে নিন নিজের স্টেট্যাস
প্রথমে পিএম কিষান যোজনার https://pmkisan.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে ৷
advertisement
এখানে উপরের ডান দিকে Farmers Corner অপশন দেখতে পাবেন ৷
এরপর Beneficiary Status এ ক্লিক করতেই খুলে যাবে নতুন পেজ ৷
advertisement
নতুন পেজে আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর যে কোনও একটি বিকল্প সিলেক্ট করতে হবে ৷ এই তিনটে নম্বরের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে কিনা চেক করে নিতে পারবেন ৷
যে অপশন সিলেক্ট করেছেন তার নম্বর দিয়ে Get Data অপশনে ক্লিক করুন ৷
advertisement
এখানে ক্লিক করতেই সমস্ত ট্রানজাকশনের তথ্য পেয়ে যাবেন ৷ অর্থাৎ কোন কিস্তির কত টাকা আপনার অ্যাকাউন্টে কবে ক্রেডিট হয়েছে ৷
নম্বম এবং অষ্টম কিস্তির টাকার সমস্ত তথ্য এখানে পেয়ে যাবেন ৷
advertisement
যদি FTO is generated and Payment confirmation is pending লেখা আসে তাহলে বুঝবেন আপনার টাকা প্রসেস হচ্ছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: আটকে যায়নি তো যোজনার আগামী কিস্তির টাকা ? অ্যাকাউন্টে কবে ঢুকবে টাকা জেনে নিন...
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement