advertisement

আপনার আধার সংক্রান্ত তথ্য জানতে পারবেন এই ভাবে...

Last Updated:

আপনার কাছে আধার রেজিষ্টার্ড মোবাইল নম্বর থাকলে আপনি সহজেই আধার আপডেট হিস্ট্রি জানতে পারবেন ৷

#নয়াদিল্লি: আধার কার্ড সংক্রান্ত নতুন পরিষেবা নিয়ে হাজির UIDAI ৷ UIDAI এর তরফে জানানো হয়েছে যে এবার অনলাইনে জানা যাবে আধার আপডেট করার রেকর্ড ৷ আপনার কাছে আধার রেজিষ্টার্ড মোবাইল নম্বর থাকলে আপনি সহজেই আধার আপডেট হিস্ট্রি জানতে পারবেন ৷ আধার আপডেট হিস্ট্রিতে ঠিকানা ও অন্যান্য জিনিসের আপডেট পেয়ে যাবেন তারিখ অনুযায়ী ৷ এই আপডেট নাম, জন্মতারিখ, জেন্ডার, ঠিকানা, মোবাইল বা ই-মেল সংক্রান্ত হতে পারে ৷
এছাড়া আপনি আধার ভার্চুয়াল আইডি ব্যবহার করে আপনার আধার আপডেট হিস্ট্রির বিষয়ে জানতে পারবেন ৷ আধার কার্ডে কী কী পরিবর্তন করেছেন সময় ও তারিখ অনুযায়ী দেখতে পারবেন ৷ যার আধার কার্ড কেবল তিনি এই তথ্য দেখতে পারবেন, অন্য কেউ নয় ৷ অফলাইনে এই সুবিধা পাবেন না ৷ আধার কেন্দ্রের আধিকারিকরা এই তথ্য আপনাকে দিতে পারবেন না ৷
advertisement
কীভাবে অনলাইনে হিস্ট্রি চেক করবেন ?
advertisement
প্রথমে UIDAI -এর পোর্টালে যেতে হবে ৷ Aadhaar Update সেকশনে গিয়ে Aadhaar Update History (Beta) অপশন সিলেক্ট করতে হবে ৷ এরপর আধার নম্বর, ভার্চুয়াল আইডি ও সিকিউরিটি কোড দিতে হবে ৷ এরপর আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি মোবাইল নম্বরে ওটিপি পেতে চান না mAadhaar app এ TOTP জেনারেট করতে চান ৷ যেটা সিলেক্ট করবে সেই অনুযায়ী OTP/ TOTP আসতেই সেটি দিয়ে সাবমিট বটনে ক্লিক করুন ৷ এরপর সমস্ত ডেটা আপনার স্ক্রিনে চলে আসবে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আপনার আধার সংক্রান্ত তথ্য জানতে পারবেন এই ভাবে...
Next Article
advertisement
Nitin Nabin Meeting: এক মাসের জন্য ‘হোমওয়ার্ক’ দিয়ে দিলেন নিতিন নবীন! সামনেই ভোট, কী কী করতে হবে...বঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক
এক মাসের ‘হোমওয়ার্ক’ দিয়ে দিলেন নিতিন নবীন! সুকান্তর বাড়িতে বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক
  • সুকান্ত মজুমদারের বাড়িতে নিতিন নবীন

  • বঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক

  • দু’ঘণ্টা ধরে বৈঠক, নিলেন সংসদীয় এলাকা ভিত্তিক রিপোর্ট কার্ড

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement