advertisement

Gold Price Today: লাগাতার বেড়েই চলেছে সোনার দাম ! কলকাতার বাজারে আজ দাম কত ?

Last Updated:

Gold and Silver Price Today: দীপাবলির দিনেই যথেষ্ট বেড়ে গিয়েছিল সোনার দাম ৷ সোমবার সেই দাম আরও খানিকটা বাড়ল ৷ সোনার দাম ক্রমশ বাড়তে থাকায় স্বভাবতই চিন্তায় সাধারণ ক্রেতা থেকে শুরু করে ব্যবসায়ীরা।

Representative Image
Representative Image
কলকাতা: ধনতেরাস-দীপাবলির সময় থেকেই সোনা-রুপোর (Gold and Silver Price Today) দাম বাড়তে শুরু করেছিল ৷ শুক্রবার সোনার দামে ৫৭০ টাকা/ ১০ গ্রাম এবং রুপোর ১৭০০ টাকা বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছিল ৷ সেই ধারা এখনও অব্যাহত ৷
সপ্তাহের শুরুতেই সোনার দাম উর্ধ্বমুখী। দিওয়ালির দিন থেকেই লাগাতার বেড়ে চলেছে সোনার দাম। দীপাবলির দিনেই যথেষ্ট বেড়ে গিয়েছিল সোনার দাম ৷ সোমবার সেই দাম আরও খানিকটা বাড়ল ৷ সোনার দাম ক্রমশ  বাড়তে থাকায় স্বভাবতই চিন্তায় সাধারণ ক্রেতা থেকে শুরু করে ব্যবসায়ীরা।
advertisement
advertisement
ধনতেরাস, দীপাবলি, ভাইফোঁটা বা ভাইদুজ চলে গিয়েছে ৷ উৎসবের মরশুম শেষই বলা চলে ৷ তাও সোনার দাম কমার লক্ষণ নেই ৷ দীপাবলির দিন থেকে পরপর ২ দিন সোনার দাম অনেকটাই কমেছিল। তবে ফের দিওয়ালির দিন থেকেই একলাফে দাম বেড়েছে সোনার। গত শুক্রবার দিওয়ালির দিন থেকেই সোনার দাম উর্ধ্বমুখী। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৭, ৫২০ টাকা। যা গতকালের তুলনায় অনেকটাই বেড়েছে। এবং ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫০,২২০ টাকা। যা গতকালের তুলনায় বেড়েছে। তবে রুপোর দামে কোনও পরিবর্তন হয়নি ৷ কলকাতার বাজারে ১ কেজি রূপোর (Silver Price Hike) আজকের দাম ৬৪,৮০০ টাকা।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today: লাগাতার বেড়েই চলেছে সোনার দাম ! কলকাতার বাজারে আজ দাম কত ?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement