advertisement

Gold and silver prices today : সোনা-রুপোর দামে বড় চমক, দেখে নিন ১০ গ্রামের দাম কত হল

Last Updated:

Gold and silver prices today : এই মাসে ৬ শতাংশ বেড়ে গিয়েছে সোনার দাম-

#নয়াদিল্লি: রাশিয়া ইউক্রেন সঙ্কটের (Russia-Ukraine crisis) বিরাট প্রভাব পড়েছে দেশের সরাফা বাজারে ৷ এর জেরে সোনা ও রুপোর দাম অনেকটাই বেড়েছে ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোমবার সকালে সোনার দাম ১.৫ শতাংশ বেড়ে ৫০,৯৯০ টাকা প্রতি ১০ গ্রাম হয়ে গিয়েছে ৷ অর্থাৎ সোনার দাম ৮০০ টাকা বেড়েছে ৷ রুপোর দাম ১.৫ শতাংশ বেড়ে ৬৫,৮৬৯ টাকা হয়েছে ৷ আগের দিনের থেকে রুপোর দাম ১০০০ টাকা বেড়ে গিয়েছে ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির জেরে সোনার দাম ঊর্ধ্বমুখী ৷
আমেরিকা ও ইউরোপের দেশগুলি ইউক্রেনের উপরে হওয়া হামলার বিরোধিতা করে লাগাতার নতুন নতুন নিষেধাজ্ঞা জারি করছে ৷ আন্তর্জাতিক বাজারেও সোনার দাম অনেকটাই বেড়েছে ৷ সোনার দাম ১ শতাংশ বেড়ে ১৯০৯.৮৯ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে ৷ রুপোর দাম ১ শতাংশের বেশি বেড়ে ২৬ ডলার প্রতি আউন্স হয়েছে ৷
advertisement
advertisement
এই মাসে ৬ শতাংশ বেড়ে গিয়েছে সোনার দাম
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ফেব্রুয়ারি মাসে ৬ শতাংশের বেশি বেড়ে গিয়েছে ৷ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধের জেরে আগামী দিনে আরও বাড়তে পারে সোনা ও রুপোর দাম বলে অনুমান বিশেষজ্ঞদের ৷ মার্চের শেষে সোনার দাম ৫৫ হাজার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এমনকি ২০২২ এর শেষে ৬০ হাজার টাকা পেরিয়ে যেতে পারে সোনার দাম ৷
advertisement
শুক্রবার শেয়ার বাজারের সূচক বাড়ায় কিছুটা দাম কমেছিল সোনার ৷ শুক্রবার এমসিএক্সে সোনার দাম ১.০৫ শতাংশ অর্থাৎ ৫৫৩ টাকা কমে ৫১ হাজার টাকার আশপাশে পৌঁছে গিয়েছিল ৷ রুপোর দাম ১১০৫ টাকা কমে প্রতি কিলোগ্রামে ৬৫৭৯৩ টাকা হয়ে গিয়েছিল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold and silver prices today : সোনা-রুপোর দামে বড় চমক, দেখে নিন ১০ গ্রামের দাম কত হল
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement