advertisement

Petrol Diesel Prices : পেট্রোল ও ডিজেলের নতুন রেট জারি, এখানে চেক করে নিন লেটেস্ট দাম....

Last Updated:

Petrol Diesel Prices : দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷

#নয়াদিল্লি: সরকারি তেল সংস্থাগুলি বুধবারের জন্য পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি করে দিয়েছে ৷ বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমার পরও দেশের বাজারে জ্বালানির দাম অপরিবর্তিত রাখা হয়েছে ৷ বুধবার নিয়ে লাগাতার ২১ দিন পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করা হয়নি ৷
তেল সংস্থাগুলি শেষবার ৬ এপ্রিল পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছিল ৷ দেশের চার মহানগর-সহ সমস্ত শহরে তেলের দাম স্থির রয়েছে ৷ ডিলার্সদের অনুমান গ্লোবাল মার্কেটে অশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ৯৮ ডলার আসপাশে পৌঁছে গিয়েছে ৷ তবে তেল সংস্থাগুলি দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম কমায়নি ৷
advertisement
advertisement
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম-
  • দিল্লি- পেট্রোল ১০৫.৪১ টাকা, ডিজেল ৯৬.৬৭ টাকা
  • মুম্বই- পেট্রোল ১২০.৫১ টাকা, ডিজেল ১০৪.৭৭ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১১০.৮৫ টাকা, ডিজেল ১০০.৯৪ টাকা
  • কলকাতা- পেট্রোল ১১৫.১২ টাকা, ডিজেল ৯৯.৮৩ টাকা
  • অন্যান্য শহরে জ্বালানির দাম-
    • নয়ডা- পেট্রোল ১০৫.৪৭ টাকা, ডিজেল ৯৭.০৩ টাকা
    • advertisement
    • লখনউ- পেট্রোল ১০৫.২৫ টাকা, ডিজেল ৯৬.৮৩ টাকা
    • পোর্টব্লেয়ার- পেট্রোল ৯১.৪৫ টাকা, ডিজেল ৮৫.৮৩ টাকা
    • পটনা- পেট্রোল ১১৬.২৩ টাকা, ডিজেল ১০১.০৬ টাকা
    • দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
      advertisement
      এর জন্য কেবল 92249 92249 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ দিল্লির বাসিন্দা পেট্রোল ও ডিজেলের দাম জানতে চাইলে RSP 102072 লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷
      advertisement
      প্রতিদিন সকাল ৬টায় দেশের সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
      Click here to add News18 as your preferred news source on Google.
      ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
      view comments
      বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
      Petrol Diesel Prices : পেট্রোল ও ডিজেলের নতুন রেট জারি, এখানে চেক করে নিন লেটেস্ট দাম....
      Next Article
      advertisement
      Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
      কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
      • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

      • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

      • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

      VIEW MORE
      advertisement
      ফরচুন কুকি
      ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
      fortune cookie
      advertisement