advertisement

এবার IRCTC-তে নিজেদের অংশীদারিত্ব বিক্রি করবে কেন্দ্রীয় সরকার, দেওয়া হল বিজ্ঞাপন

Last Updated:

অফার ফর সেলের মাধ্যমে এই শেয়ার বিক্রি করা হবে৷ তবে কতটা অংশীদারিত্ব বিক্রি করা হবে, তা এখনও নিশ্চিত নয়৷

#নয়াদিল্লি: ইতিমধ্যেই ভারতীয় রেলে বেসরকারি ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে৷ এবার ভারতীয় রেলেরই সংস্থা IRCTC-তে নিজেদের অংশীদারিত্বের একাংশ বিক্রি করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার৷ সর্বভারতীয় হিন্দি সংবাদমাধ্যম CNBC-AWAAZ-এ এই দাবি করা হয়েছে৷ ইতিমধ্যেই আইআরসিটিসি-তে নিজেদের হাতে থাকা শেয়ার বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছে কেন্দ্রীয় সরকারের বিলগ্নিকরণ বিভাগ৷ অফার ফর সেলের মাধ্যমে এই শেয়ার বিক্রি করা হবে৷ তবে কতটা অংশীদারিত্ব বিক্রি করা হবে, তা এখনও নিশ্চিত নয়৷
আইআরসিটিসি-র মাধ্যমেই অনলাইনে ট্রেনের টিকিটের বুকিং করা হয়৷ সর্বভারতীয় হিন্দি সংবাদমাধ্যম CNBC-AWAAZ- এর রিপোর্ট অনুযায়ী, আইআরসিটিসি-তে কেন্দ্রীয় সরকারের ৮৭.৪ শতাংশ শেয়ার রয়েছে৷ তার মধ্যে অন্তত ১০ শতাংশ শেয়ার বিক্রি করা হতে পারে৷
advertisement
advertisement
মার্চেন্ট ব্যাঙ্কার এবং ব্রোকারদের থেকে দরপত্র আহ্বান হয়েছে৷ বিলগ্নিকরণ দফতরের দেওয়া বিজ্ঞাপন অনুযায়ী, ৩ সেপ্টেম্বর প্রি বিড মিটিং হওয়ার কথা৷ ৪ থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে দরপত্র জমা দিতে হবে৷ ১১ সেপ্টেম্বর দরপত্র খোলা হবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এবার IRCTC-তে নিজেদের অংশীদারিত্ব বিক্রি করবে কেন্দ্রীয় সরকার, দেওয়া হল বিজ্ঞাপন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement