advertisement

7th Pay Commission: হোলির আগে ১০,০০০ টাকা উপহার দিতে চলেছে কেন্দ্র সরকার

Last Updated:

7th Pay Commission: গত বছরও সরকারের তরফে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এই স্কিমের ঘোষণা করা হয়েছিল ৷

#নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এই হোলি অন্যবারের তুলনায় একটু বেশি বিশেষ ও আনন্দের হতে চলেছে ৷ রঙের এই উৎসবে সরকার দিতে চলেছে বড় উপহার ৷ মহামারির সময় সরকারের তরফে নেওয়া এই পদক্ষেপ কর্মীদের এবং তাদের পরিবারের এবছরের হোলি আরও আনন্দময় করে তুলতে চলেছে ৷
আসলে সরকার স্পেশ্যাল ফেস্টিবল অ্যাডাভন্স স্কিম (Special Festival Advance Scheme) দেওয়ার ঘোষণা করতে পারে ৷ এই স্কিমে কেন্দ্রীয় কর্মচারীদের ১০,০০০ টাকা দেওয়া হতে পারে ৷ অর্থাৎ এই হোলিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ১০০০০ টাকা অ্যাডভান্স হিসেবে নিতে পারবেন ৷
advertisement
advertisement
দিতে হবে না কোনও সুদ- এই স্কিমের বিশেষ সুবিধা হচ্ছে অ্যাডভান্স নেওয়া এই টাকার উপরে কর্মীদের কোনও সুদ দিতে হবে না ৷ এর শেষ তারিখ ৩১ মার্চ ২০২২ হতে পারে অর্থাৎ এই তারিখ পর্যন্ত কেন্দ্রীয় কর্মচারীরা অ্যাডভান্স নিতে পারবেন ৷ গত বছরও সরকারের তরফে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এই স্কিমের ঘোষণা করা হয়েছিল ৷
advertisement
১০টি সহজ কিস্তিতে ফেরত দিতে পারবেন টাকা-
উৎসবের জন্য দেওয়া এই অ্যাডভান্স প্রি লোডেড (Pre Loaded) ৷ কেন্দ্রীয় কর্মচারীদের অ্যাকাউন্টে এই টাকা আগে থেকেই দাখিল করা আছে ৷ তাদের কেবল খরচ করতে হবে ৷ পাশাপাশি এটাও আশ্বাস দেওয়া হয়েছে ১০ টি কিস্তিতে এই টাকা ফেরত দেওয়া যেতে পারে ৷ অর্থাৎ মাত্র ১০০০ টাকা করে মাসে দিয়ে পুরো টাকা ফেরত দেওয়া যাবে ৷
advertisement
১০ হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে খরচা -
সূত্রের খবর অনুযায়ী, ফেস্টিবল অ্যাডভান্স স্কিম অনুযায়ী, এর জন্য ৪০০০ থেকে ৫০০০ কোটি টাকার বরাদ্দ ঘোষণা করা হতে পারে ৷ রাজ্যগুলিও এই স্কিম লাগু করলে ৮০০০-১০০০০ টাকা খরচা হবে ৷ সূত্রের খবর অনুযায়ী, এই স্কিমে ব্যাঙ্ক চার্জও সরকার দেবে ৷ এই অ্যাডভান্স কর্মীরা ডিজিটালিও খরচ করতে পারবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
7th Pay Commission: হোলির আগে ১০,০০০ টাকা উপহার দিতে চলেছে কেন্দ্র সরকার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement