advertisement

Mushroom Farming: ৫০ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, ৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন ! পাবেন সরকারি ভর্তুকির সুবিধাও

Last Updated:

ঘরের চার দেওয়ালের মধ্যেই এই চাষ করা সম্ভব ৷ আর এর জন্য কোনও বিশেষ ট্রেনিং নেওয়ারও প্রয়োজন নেই ৷

নয়াদিল্লি: আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান, তাহলে আপনার জন্য মাশরুমের চাষ করা অনেকটাই লাভজনক হবে ৷ এর মাধ্যমে অনেক বেশি মুনাফা পাওয়া সম্ভব ৷ এই চাষের জন্য অনেক বড় ক্ষেত বা জমি থাকার প্রয়োজন নেই ৷ বরং ঘরের চার দেওয়ালের (Earn money from home) মধ্যেই এই চাষ করা সম্ভব ৷ আর এর জন্য কোনও বিশেষ ট্রেনিং নেওয়ারও প্রয়োজন নেই ৷
মাশরুমের ব্যবসা (Mushroom Farming) অত্যন্ত লাভজনক ৷ পুষ্টি এবং ওষুধ সামগ্রী তৈরি করার পাশাপাশি মাশরুমের রফতানিও করা হয় ৷ মাত্র ৫০ হাজার টাকা দিয়েই এই ব্যবসা শুরু করতে পারেন আপনি ৷ এই সম্পর্কে বিস্তারিত জানুন-
কীভাব করবেন মাশরুমের চাষ
advertisement
আপনি যদি এই ব্যবসা থেকে ভাল আয় করতে চান, তাহলে মাশরুম চাষ করার পদ্ধতি সম্পর্কে আপনাকে ভালোমতো জানতে হবে ৷ প্রতি বর্গ মিটারে ১০ কেজি মাশরুমের চাষ অনায়াসে করা যেতে পারে ৷ ৪০×৩০ ফুট জায়গাতেই তিন ফুট চওড়া রেক বানিয়ে সেখান মাশরুমের চাষ করা যেতে পারে ৷ আর এই ব্যবসায় আপনি সরকারি ভর্তুকির সুবিধাও পাবেন ৷
advertisement
কম্পোস্ট তৈরির উপায়
কম্পোস্ট তৈরির জন্য ধানের স্ট্র-কে প্রথমে ভেজাতে হবে ৷ আর একদিন পর তাতে ডিএপি, ইউরিয়া, পটাশ, ভূষি দিয়ে সেটিকে পচানোর জন্য রাখতে হবে ৷ প্রায় দেড় মাস লাগে এই কম্পোস্ট তৈরির জন্য ৷ এবার গোবর দিয়ে তৈরি ঘুঁটে এবং মাটি দিয়ে সেটিকে ভালোমতো মিশিয়ে প্রায় দেড় ইঞ্চির স্তর বিছিয়ে কাজ করতে হবে ৷ এটিকে আর্দ্র রাখার জন্য স্প্রে দিয়ে দিনে দু’তিনবার ভেজাতে হবে ৷ এর উপর এক-দু’ ইঞ্চির কম্পোস্টের স্তচর দিতে হবে ৷ এর মাধ্যমেই মাশুরুম চাষ শুরু সম্ভব ৷
advertisement
ট্রেনিং নিয়ে শুরু করুন মাশরুম চাষ
সব কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি অনুসন্ধান কেন্দ্রগুলিতে মাশরুম চাষের ট্রেনিং দেওয়া হয়ে থাকে ৷ যদি আপনি এটি বড় পরিমাণে চাষ করতে চান, তাহলে আপনি এর জন্য ভালমতো প্রশিক্ষণ নিয়ে নিন ৷
advertisement
৫০ হাজার টাকা দিয়ে শুরু করুন
মাশরুম চাষের জন্য ৫০ হাজার টাকা বিনিয়োগ করে শুরু করুন ৷ সরকারের তরফ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ভর্তুকি পাবেন ৷ এই চাষের জন্য লোনের ব্যবস্থাও দিচ্ছে সরকার ৷
জানুন কত টাকা হবে ইনকাম
আপনি যদি এই ব্যবসা ভালমতো শুরু করেন ৷ তাহলে লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন ৷ যদি আপনি ১০০ বর্গ ফুট জায়গায় মাশরুম চাষ শুরু করেন, তাহলে প্রতি বছর ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন আপনি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Mushroom Farming: ৫০ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, ৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন ! পাবেন সরকারি ভর্তুকির সুবিধাও
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement