advertisement

এই ব্যবসায় মাসে ২ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন ! সরকার থেকেও পান ভর্তুকি

Last Updated:

Goat farming business: ছাগল পালন (Goat farming business) ব্যবসা নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে ৷ এই ব্যবসা শুনতে অদ্ভূত মনে হলেও দারুণ লাভজনক ৷

নয়াদিল্লি: আপনি যদি নিজের ব্যবসা শুরু করতে চান, তাহলে আপনার জন্য একটা দুর্দান্ত ব্যবসার প্ল্যান নিয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হচ্ছে ৷ যে ব্যবসা শুরু করলে আপনি প্রতি মাসে ২ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন ৷ ছাগল পালন (Goat farming business) ব্যবসা নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে ৷ এই ব্যবসা শুনতে অদ্ভূত মনে হলেও দারুণ লাভজনক (Profitable business) ৷ আর ভারতে ছাগল প্রতিপালন (goat rearing) যারা করেন, তারা অনেক টাকাই আয় করে থাকেন ৷
এই ব্যবসা আপনি নিজের বাড়ি থেকেই শুরু করতে পারবেন ৷ ছাগল প্রতিপালন তাই আর শুধু বাড়ির মধ্যেই সীমাবদ্ধ নেই ৷ এটি ব্যবসার দিক থেকেও এখনকার দিনে দারুণ গুরুত্বপূ্র্ণ ৷ ছাগল প্রতিপালনের মাধ্যমে দুধ, মাংসের মতো আরও নানা জিনিস পাওয়া যায় ৷
সরকার দেবে ৯০ শতাংশ পর্যন্ত ভর্তুকি
advertisement
এই ব্যবসা শুরু করা অনেকটাই সহজ ৷ এটি আপনি সরকারি সাহায্যের মাধ্যমে শুরু করতে পারবেন ৷ গ্রামাঞ্চলে পশুপালনে উৎসাহ দিতে হরিয়ানা সরকার ইতিমধ্যেই পশুপালককে ৯০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দিয়ে থাকে ৷ অন্য রাজ্যসরকারগুলিও এই ভর্তুকির ব্যবস্থা করে থাকে ৷ কেন্দ্রীয় সরকার পশুপালনে ৩৫ শতাংশ পর্যন্ত ভর্তুকি দিয়ে থাকে ৷ যদি আপনার কাছে ছাগল প্রতিপালন শুরু করার জন্য প্রয়োজনীয় টাকা না থাকে, তাহলে আপনি ব্যাঙ্ক থেকে লোন নিতে পারেন ৷ National Bank for Agriculture and Rural Development (NABARD) আপনাকে ছাগল প্রতিপালনের জন্য লোন দেওয়ার ব্যবস্থা করে দিতে পারে ৷
advertisement
কত খরচ হতে পারে ?
এটি শুরু করার জন্য আপনার জমি, চারা, বিশুদ্ধ জল, প্রয়োজনীয় শ্রমিক, পশু চিকিৎসার ব্যবস্থা এবং বাজার সম্পর্কে স্পষ্ট ধারণা থাকার প্রয়োজন রয়েছে ৷ ছাগলের দুধ থেকে শুরু করে মাংস, সব কিছু বিক্রি করেই মোটা টাকা উপার্জন করতে পারবেন ৷ কারণ মাংসের পাশাপাশি ছাগলের দুধের চাহিদাও প্রচুর ৷ আর এই ব্যবসা কোনও নতুন কিছু নয় ৷ প্রাচীণ কাল থেকেই এটি চলে আসছে ৷
advertisement
কত টাকা আয় করতে পারবেন ?
ছাগল প্রতিপালন করে আপনি অনেক টাকা আয় করতে পারবেন ৷ একটি রিপোর্ট অনুযায়ী, ১৮টি স্ত্রী ছাগল (খাসি) দিয়ে মাসে ২,১৬,০০০ টাকা আয় হতে পারে ৷ পাশাপাশি পুরুষ ছাগল (পাঁঠা) দিয়ে ১,৯৮,০০০ টাকা পর্যন্ত আয় সম্ভব ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এই ব্যবসায় মাসে ২ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন ! সরকার থেকেও পান ভর্তুকি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement