advertisement

Business Idea: কম খরচে এই লাভজনক ব্যবসা শুরু করুন, মাসে ২ লাখ টাকা পর্যন্ত আয় হবে, জানুন পদ্ধতি

Last Updated:

Business Idea: জিরের অনেক ঔষধিগুণও আছে। তাই এর চাহিদাও সবসময় তুঙ্গে থাকে।

কম খরচে এই লাভজনক ব্যবসা শুরু করুন, মাসে ২ লাখ টাকা পর্যন্ত আয় হবে
কম খরচে এই লাভজনক ব্যবসা শুরু করুন, মাসে ২ লাখ টাকা পর্যন্ত আয় হবে
#নয়াদিল্লি: ইদানীং কৃষি ব্যবসায় লাভের মুখ দেখছেন অনেকেই। তাই জনপ্রিয়তাও বাড়ছে। প্রয়োজন শুধু চাষযোগ্য জমি আর পরিশ্রম করার সদিচ্ছা। তাহলেই মাসে লাখ লাখ টাকা উপার্জন সম্ভব। এখানে তেমনই একটি কৃষি ব্যবসার হালহদিশ সম্পর্কে জানানো হল। যার চাহিদা সারা বছরই থাকে (Business Idea)।
শুধু স্বাদকোরকের তৃপ্তিই নয়। ভারতীয় মশলার বেশিরভাগই আয়ুর্বেদিক গুণাগুণে সমৃদ্ধ। সে রকম গুণসম্পন্ন মশলার মধ্যে জিরে অন্যতম। ভারতীয় রান্নার এর বহুল ব্যবহার। পাশাপাশি, ইউরোপে,বিশেষ করে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের রান্নাতেও জিরে দেওয়া হয়। জিরের অনেক ঔষধিগুণও আছে। তাই এর চাহিদাও সবসময় তুঙ্গে থাকে (Profitable Business Idea)।
advertisement
advertisement
নাতিশীতোষ্ণ এবং শুষ্ক আবহাওয়া জিরে চাষের জন্য উপযুক্ত। বেলে দোআঁশ এবং দোআঁশ মাটিকে জিরে চাষের জন্য উত্তম হিসেবে বিবেচিত করা হয়। তবে বীজ বপনের আগে ভালভাবে মাটি তৈরি করে নিতে হবে। মাটি ঝুরঝুরে করে দিতে হবে। তারপর তাতে সার প্রয়োগ করতে হবে। ভালো ফলন পেতে হলে জমিতে নিয়মিত সার দিতে হবে। প্রতি হেক্টরে গোবর সার বা জৈব সার দিতে হয় ১০ টন। তাছাড়া যে জমিতে জিরে চাষ করা হবে সেখানকার আগাছাও পরিষ্কার করতে হবে।
advertisement
বাজারে অনেক রকমের জিরের বীজ পাওয়া যায়। তার মধ্যে আরজেড ১৯, আর ২০৯, আরজেড ২২৩ এবং জিসি ১-২-৩ বীজগুলিকে সবচেয়ে ভালো বলে মনে করেন কৃষি বিশেষজ্ঞরা। এই জাতের বীজ থেকে ১২০ থেকে ১২৫ দিনের মধ্যে জিরে তোলা যায়। ফসল পেকে গেলে ছোট ছোট আঁটি বেঁধে, খামারে এনে তারপর রোদে শুকিয়ে লাঠি দিয়ে পিটিয়ে বীজ জিরে আলাদা করতে হয়। তারপর চালুনি দিয়ে চেলে নিয়ে পরিষ্কার বীজ সংগ্রহ করা হয়। ভালোভাবে চাষ করলে হেক্টর প্রতি ৫১০ থেকে ৫৩০ কেজি ফলন পাওয়া সম্ভব।
advertisement
এবার আসা যাক আয়ের কথায়। জিরে বীজের গড় ফলন হেক্টর প্রতি ৭-৮ কুইন্টাল। চাষ করতে প্রতি হেক্টরে ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকা খরচ হবে। এখন জিরের দাম যদি কেজি প্রতি ১০০ টাকা ধরা হয় তাহলে প্রতি হেক্টরে ৪০ হাজার থেকে ৪৫ হাজার টাকা নিট মুনাফা পাওয়া যাবে। এই ভাবে ৫ একর জমিতে জিরে চাষ করলে ২ থেকে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: কম খরচে এই লাভজনক ব্যবসা শুরু করুন, মাসে ২ লাখ টাকা পর্যন্ত আয় হবে, জানুন পদ্ধতি
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement