advertisement

Bank hoiliday on Holi: আজ দোলের ছুটি, কালও কি ব্যাঙ্ক বন্ধ? জেনে নিন সরকারি নির্দেশ

Last Updated:

এ ছাড়াও মার্চ মাসে সব মিলিয়ে আরও বেশ কিছু দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে৷

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
কলকাতা: আজ দোল পূর্ণিমা উপলক্ষে এ রাজ্যে ব্যাঙ্ক বন্ধ। কিন্তু আগামিকাল হোলি, ফলে বুধবারও ব্যাঙ্ক বন্ধ থাকবে না কি খোলা থাকবে, তা নিয়ে অনেকের মধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে।
আসলে ৭, ৮ এবং ৯- হোলি উপলক্ষে দেশের বিভিন্ন রাজ্যে মার্চ মাসের এই তিনটি দিন ব্যাঙ্ক ছুটি রয়েছে৷ তবে একটানা তিন দিন নয়, যে রাজ্যে যে ভাবে রংয়ের উৎসব পালনের রীতি, সেই অনুযায়ী এই তিন দিনের যে কোনও একটি দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ কোন রাজ্যে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে, সেই তালিকাও তৈরি করা হয়েছে৷
advertisement
আরও পড়ুন: সরকারি স্কিমে বিনিয়োগ করতে চাইছেন? কোন কোন স্কিমে মিলছে উচ্চ সুদের হার? জেনে নিন
advertisement
যেমন আজ, ৭ মার্চ হোলি বা দোল যাত্রা উপলক্ষে কলকাতা, বেলাপুর, দেহরাদুন, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, কানপুর, লখনউ, নাগপুর, পানাজি, রাঁচি এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷
আবার ৮ মার্চ আগরতলা, আহমেদাবাদ, আইজল, ভোপাল, ভুবনেশ্বর এবং গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ রাখা হবে৷
advertisement
৯ মার্চ বিহারের পটনায় ব্যাঙ্ক বন্ধ থাকবে৷
এ ছাড়াও মার্চ মাসে সব মিলিয়ে আরও বেশ কিছু দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ এর মধ্যে কয়েকটি শনি এবং রবিবারও পড়েছে৷ যেমন ১১ এবং ২৫ মার্চ মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্কে ছুটি৷ ১২, ১৯ এবং ২৬ মার্চ রবিবার৷
advertisement
২২ মার্চ বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, ইম্ফল, মুম্বই, নাগপুর, পানাজি এবং পটনার মতো কয়েকটি শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ একই ভাবে আহমেদাবাদ, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, পটনা, লখনউ, মুম্বই এবং নাগপুরে আগামী ৩০ মার্চ ব্যাঙ্ক বন্ধ থাকার কথা৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank hoiliday on Holi: আজ দোলের ছুটি, কালও কি ব্যাঙ্ক বন্ধ? জেনে নিন সরকারি নির্দেশ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement