advertisement

Fixed deposit rates: ফিক্সড ডিপোজিটে বেশি সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি!

Last Updated:

এই ব্যাঙ্কগুলি ৬.৩০ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে ৷

#নয়াদিল্লি: ব্যাঙ্ক ডিপোজিটে সুদের হার কমিয়ে চলেছে ব্যাঙ্কগুলি ৷ স্বাভাবিক ভাবে সমস্যায় পড়েছেন সাধারন মানুষ ৷ একদিকে জিনিসের দাম বেড়েই চলেছে আর অন্যদিকে ব্যাঙ্ক ডিপোজিটে কমছে সুদের হার ৷ কোথায় টাকা ইনভেস্ট করলে সেটি সুরক্ষিত থাকার পাশাপাশি ভালো রিটার্ন মিলবে তা নিয়ে বেশ চিন্তায় রয়েছেন সাধারন মানুষ ৷
কোনও রিস্ক ছাড়া ভালো রিটার্নের জন্য ইনভেস্টমেন্টের কথা ভাবলে ব্যাঙ্কের এফডি সবচেয়ে ভালো বিকল্প বলে মনে করেন বিশেষজ্ঞরা ৷ এরকম একাধিক বেসরকারি স্মল ব্যাঙ্ক রয়েছে যারা এফডি-তে অন্যান্য সরকারি ব্যাঙ্কের তুলনায় বেশি সুদ দিয়ে থাকে ৷ এই ব্যাঙ্কগুলি ৬.৩০ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে ৷
advertisement
advertisement
আরবিএল ব্যাঙ্ক (RBL Bank FD Rate)
বেসরকারি ব্যাঙ্ক আরবিএল তিন বছরের এফডি-তে ৬.৩০ শতাংশ বার্ষিক সুদ দিচ্ছে ৷ বেসরকারি ব্যাঙ্কের মধ্যে আরবিএল সবচেয়ে বেশি সুদ দিচ্ছে ৷ আরবিএল ব্যাঙ্কে ১ লক্ষ টাকা রাখলে তিন বছরে ১.২১ লক্ষ টাকা হয়ে যাবে ৷
advertisement
ইয়েস ব্যাঙ্ক (Yes Bank FD Rate)
তিন বছরের এফডিতে ইয়েস ব্যাঙ্ক ৬.২৫ শতাংশ বার্ষিক সুদ দিচ্ছে ৷ ইয়েস ব্যাঙ্কে তিন বছরের জন্য ১ লক্ষ টাকা রাখলে ম্যাচিউরিটিতে ১.২০ লক্ষ টাকা হয়ে যাবে ৷ ইয়েস ব্যাঙ্কে কমপক্ষে ১০ হাজার টাকা দিয়ে এফডি করা যেতে পারে ৷
advertisement
IndusInd Bank FD Rate-
এই ব্যাঙ্কেও সরকারি ব্যাঙ্কের তুলনায় এফডি-তে বেশি সুদ মিলছে ৷ এই ব্যাঙ্ক এফডি-তে ৬ শতাংশের সুদ দিচ্ছে ৷ তিন বছরের জন্য ১ লক্ষ টাকা ইনভেস্ট করলে পেয়ে যাবেন ১.১৯ লক্ষ টাকা ৷ এখানে ১০ হাজার টাকা দিয়ে এফডি খোলা যেতে পারে ৷
উজ্জ্বীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Ujjivan Small Finance Bank)
পাঁচ বছরের এফডি-তে ২ কোটি টাকার কম এফডি-তে ৬.২৫ শতাংশ বার্ষিক সুদ মিলবে ৷ ব্যাঙ্কের এই সুদের হার ১৬ অগাস্ট ২০২১ থেকে লাগু করা হবে ৷ সিনিয়র সিটিজেনরা ০.৫০ শতাংশ বেশি সুদ পাবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Fixed deposit rates: ফিক্সড ডিপোজিটে বেশি সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি!
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement