advertisement

লকডাউনে ৩টি পরিষেবা বিনামূল্যে দিচ্ছে ব্যাঙ্ক

Last Updated:

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গরিবদের জন্য রিলিফ প্যাকেজ ঘোষণার পাশাপাশি সাধারণ মানুষের জন্যেও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ৷

#নয়াদিল্লি: করোনা ভাইরাসের মোকাবিলায় সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গরিবদের জন্য রিলিফ প্যাকেজ ঘোষণার পাশাপাশি সাধারণ মানুষের জন্যেও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ৷ করোনা ভাইরাসের জেরে প্রত্যেকে এখন বাড়িতে ৷ এরকম পরিস্থিতিতে মানুষের আর্থিক দরকার পূরণ করার জন্যেও পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের তরফে ৷
১. তিন মাস পর্যন্ত কোনও যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুললে দিতে হবে না চার্জ ৷ ৩০ জুন ২০২০ পর্যন্ত যে কোনও এটিএম থেকে ডেবিট কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারবেন ৷ এর জন্য কোনও চার্জ দিতে হবে না ৷ সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই সরকারের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ ক্যাশ তোলার জন্য বাড়ি থেকে যাতে বেশি দূরে যেতে না হয় বা বাড়ির কাছে যে কোনও এটিএম থেকে সাধারণ মানুষ টাকা তুলতে পারে তাই এই সিদ্ধান্ত ৷
advertisement
২. অনলাইন লেনদেন করা যাবে বিনামূল্যে ৷ সরকারি ব্যাঙ্ক পিএনবি ইন্টারনেট ব্যাঙ্কিং ও মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে লেনদেনে IMPS চার্জ তুলে নেওয়া হয়েছে ৷ এর জেরে পিএনবি-র গ্রাহকদের প্রত্যেকদিন ৫০ হাজার টাকার লেনদেন করার জন্য দিতে হবে না চার্জ ৷ এর আগে IMPS চার্জ হিসেবে ৫ টাকা + GST দিতে হত ৷ এর আগে গত বছর স্টেট ব্যাঙ্কের তরফে YONO অ্যাপ, মোবাইল ব্যাঙ্কিং এবং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করা IMPS ট্রান্সফারে কোনও চার্জ নেবে না বলে জানিয়ে দিয়েছিল ৷ পয়লা অগাস্ট ২০১৯ থেকে এই নিয়ম জারি করে দিয়েছিল এসবিআই ৷
advertisement
advertisement
৩. লকডাউনের জেরে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে তিন মাসের ইএমআই পেমেন্টে ছাড় দেওয়ার ঘোষণা করার পর সমস্ত ব্যাঙ্ক এই ছাড় দিচ্ছে ৷ ১ মার্চ থেকে ৩১ মার্চ ২০২০ এর মধ্যে যে সমস্ত ইএমআই এর পেমেন্ট করার কথা তাদের জন্য এই নিয়ম লাগু করা হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
লকডাউনে ৩টি পরিষেবা বিনামূল্যে দিচ্ছে ব্যাঙ্ক
Next Article
advertisement
Nitin Nabin Meeting: এক মাসের জন্য ‘হোমওয়ার্ক’ দিয়ে দিলেন নিতিন নবীন! সামনেই ভোট, কী কী করতে হবে...বঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক
এক মাসের ‘হোমওয়ার্ক’ দিয়ে দিলেন নিতিন নবীন! সুকান্তর বাড়িতে বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক
  • সুকান্ত মজুমদারের বাড়িতে নিতিন নবীন

  • বঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক

  • দু’ঘণ্টা ধরে বৈঠক, নিলেন সংসদীয় এলাকা ভিত্তিক রিপোর্ট কার্ড

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement