advertisement

Budget 2022: এই দাবি মানা হলে ব্যাঙ্কের গ্রাহকরা হতে চলেছেন বিপুল লাভবান

Last Updated:

১ ফেব্রুয়ারি বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তার আগে ব্যাঙ্কের তরফে একটি বিশেষ দাবি জানানো হয়েছে ৷

#নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিন ৷ ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তার আগে ব্যাঙ্কের তরফে একটি বিশেষ দাবি জানানো হয়েছে ৷ ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন অর্থ মন্ত্রকের কাছে দাবি জানিয়েছে ট্যাক্স ফ্রি ফিক্সড ডিপোজিটের সময় ৫ বছরের জায়গায় ৩ বছর করার জন্য ৷ সরকারের তরফে এই দাবি মেনে নেওয়া হলে এবার এফডি-র লকইন পিরিয়েড ৩ বছরের হয়ে যাবে ৷
IBA এর তরফে জানানো হয়েছে বাজারে ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিমের মতো স্কিম রয়েছে ৷ এই স্কিমগুলির ৩ বছরের লক ইন পিরিয়ড হয় যেখানে ফিক্সড ডিপোজিটের লক ইন পিরিয়ড ৫ বছরের হয় ৷ যদি এই পিরিয়ড ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কমিয়ে ৫ বছর করা হয় তাহলে গ্রাহকদের মধ্যে এফডি-তে ইনভেস্ট করার প্রবণতা বাড়বে এবং ব্যাঙ্কের ফান্ড বাড়বে ৷ ব্যাঙ্কের তরফে ডিজিটাল ব্যাঙ্কিং বাড়ানোর জন্য সরকারের থেকে বিশেষ ছাড় ঘোষণার দাবি জানানো হয়েছে ৷
advertisement
advertisement
কী এই ELSS আর কী লাভ মিলবে ?
মিউচুয়াল ফান্ডের ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিম এক ধরনের ট্যাক্স সেভিংস স্কিম ৷ এখানে জমা করা ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স লাগে না ৷ ইনকাম ট্যাক্সের ৮০ সি অনুযায়ী ছাড় পাওয়া যায় ৷ যেহেতু ব্যাঙ্কে টাকা রাখার থেকে এই স্কিমের রিটার্ন ভালো এবং লক ইন পিরিয়ডও কম সেই জন্য আজকাল এই স্কিমের প্রতি বেশি ঝুঁকছেন মানুষ ৷ IBA এর তরফে দাবি জানানো হয়েছে এই একই ভাবে ব্যাঙ্কের এফডি-র লকইন পিরিয়ডও কমিয়ে ৩ বছর করার ৷
advertisement
ব্যাঙ্কের তরফে আরও বলা হয়েছে, সমাজের পিছিয়ে পড়া শ্রেণির জন্য একাধিক যোজনা চালানো হয় ৷ সরকার তাদের বেশ কিছু স্কিম ব্যাঙ্কের মাধ্যমে চালিয়ে থাকে ৷ ডিজিটাল ব্যাঙ্কিংয়ের উপর জোর দেওয়া হয় ৷ ডিজিটাল ব্যাঙ্কিংয়ের জেরে মানুষ লাভবান হয়েছেন ৷ এর জন্য সরকারকে ব্যাঙ্কের খরচার উপরে কিছু স্পেশ্যাল ট্যাক্স ছাড় বা ডিডাকশন দেওয়া উচিৎ ৷ ট্যাক্স সংক্রান্ত অভিযোগ মেটানোর জন্য একটি সিস্টেম বানানোরও দাবি করা হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Budget 2022: এই দাবি মানা হলে ব্যাঙ্কের গ্রাহকরা হতে চলেছেন বিপুল লাভবান
Next Article
advertisement
Supreme Court on 'Freebies': ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’ কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
  • সুপ্রিম কোর্ট জানিয়েছে, অধিকাংশ রাজ্যই রাজস্ব ঘাটতির মুখে

  • শীর্ষ আদালতের মতে, খয়রাতির নীতি দেশের আর্থিক উন্নয়নের পথে বড় বাধা

  • বেঞ্চ বলেছে, রাজ্যগুলির উচিত কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে মনোযোগী হওয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement