advertisement

Amul Milk Price: ফের দুধের দাম বাড়াবে আমূল? ইঙ্গিত দিয়ে রাখলেন সংস্থার শীর্ষ কর্তা

Last Updated:

আমূলের (Amul) ওই শীর্ষ কর্তা জানিয়েছেন, জ্বালানির দাম প্রায় এক তৃতীয়াংশ বেড়েছে৷ যার ফলে কোল্ড স্টোরেজে দুধ সংরক্ষণের খরচ বাড়তে পারে৷

ফের বাড়তে পারে দুধের দাম৷
ফের বাড়তে পারে দুধের দাম৷
#দিল্লি: ফের দুধের দাম বাড়াতে পারে আমূল৷ মঙ্গলবার সংস্থার আধিকারিকরা সেরকমই ইঙ্গিত দিয়েছেন৷ পণ্য পরিবহণ, কাঁচা মাল এবং প্যাকেজিংয়ের খরচ বেড়ে যাওয়ার কারণেই দুধের দাম বাড়াতে পারে আমূল৷ তবে লিটার পিছু কত টাকা করে দাম বাড়বে তা এখনও চূড়ান্ত হয়নি৷
আমূল সংস্থার এমটি আর এস সোধি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে দাম কমার তো প্রশ্নই নেই৷ গত দু' বছরে সংস্থা ৮ শতাংশ দাম বাড়িয়েছে৷ গত মাসেই প্রতি লিটারে ২ টাকা করে দুধের দাম বাড়িয়েছিল আমূল৷
advertisement
advertisement
আমূলের ওই শীর্ষ কর্তা জানিয়েছেন, জ্বালানির দাম প্রায় এক তৃতীয়াংশ বেড়েছে৷ যার ফলে কোল্ড স্টোরেজে দুধ সংরক্ষণের খরচ বাড়তে পারে৷ একই ভাবে প্যাকেজিং সহ অন্যান্য কাঁচামালের খরচও বেড়েছে৷
তবে দুধ সরবরাহকারী চাষিদের আয় করোনা অতিমারির মধ্যেও প্রতি লিটারে ৪ টাকা করে বেড়েছে বলে আমূলের ওই শীর্ষ কর্তা জানিয়েছেন৷ তবে বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে সংস্থার লাভ কমেছে বলে দাবি করেছেন আমূলের এমডি৷ যদিও লভ্যাংশ কমায় সংস্থা চিন্তিত নয় বলেই দাবি করেছেন আমূলের শীর্ষ কর্তা৷ কারণ লাভ করাই সংস্থার একমাত্র উদ্দেশ্য নয়৷ তিনি জানিয়েছেন, আমূল এক টাকা আয় করলে তার মধ্যে ৮৫ পয়সা পান চাষিরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Amul Milk Price: ফের দুধের দাম বাড়াবে আমূল? ইঙ্গিত দিয়ে রাখলেন সংস্থার শীর্ষ কর্তা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement