advertisement

বিমানমন্ত্রীর পরামর্শ মেনেই ফ্লাইটের টিকিট বুকিং আপাতত বন্ধ এয়ার ইন্ডিয়ার

Last Updated:

৩ মে-র পর লকডাউন উঠবে কী না, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত জানায়নি কেন্দ্র ৷ তাই বিমানমন্ত্রীর পরামর্শ মেনেই সমস্ত ফ্লাইটের টিকিট বুকিং নেওয়া আপাতত বন্ধ রেখেছে এয়ার ইন্ডিয়া ৷

#নয়াদিল্লি: কেন্দ্রীয় বিমানমন্ত্রী হরদীপ সিং পুরীর অনুরোধ মেনেই সমস্ত টিকিট বুকিং আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া ৷ এর আগে ৪ মে থেকে কয়েকটি বাছাই করা ডোমেস্টিক রুটে এবং ১ জুনের পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক রুটের বিমানের টিকিট বুকিং চালু করেছিল এয়ার ইন্ডিয়া ৷ কিন্তু ৩মে-র পর থেকে লকডাউন তুলে নেওয়া নিয়ে কেন্দ্র কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগেই যাতে কোনও টিকিট বুকিং না নেওয়া হয়, তা নিয়ে সমস্ত এয়ারলাইন্সগুলিকেই অনুরোধ জানান কেন্দ্রীয় বিমানমন্ত্রী ৷ তারপর থেকেই সমস্ত বুকিং বন্ধ করে দিয়েছে এয়ার ইন্ডিয়া ৷
রবিবারই এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়, ‘‘ আমরা সমস্ত টিকিট বুকিং আপাতত বন্ধ রেখেছি ৷ কোনও যাত্রী যদি এই সময় ফ্লাইটের টিকিট কেটে থাকেন, তাহলে যাত্রীকে ওই টিকিটের দামের একটি ক্রেডিট ভাউচার দেওয়া হবে ৷ সেটা দিয়ে ভবিষ্যতে তিনি যাত্রা করতে পারবেন ৷’’

Air India officials said on Sunday: "We have stopped all forward bookings now. Any passenger who has booked tickets on a flight, which has been cancelled, would be getting a credit voucher for future travel."

advertisement
advertisement
advertisement
গত ২৫ মার্চ থেকেই বন্ধ হয়েছিল দেশে যাত্রী বিমান পরিষেবা। প্রাথমিক ভাবে জানা ছিল না যে লকডাউনের মেয়াদ বাড়তে পারে। তাই ১৪ এপ্রিলের পরের বুকিং নেওয়া শুরু করেছিল এয়ার ইন্ডিয়া বাদে দেশের অন্যান্য বিমানসংস্থাগুলি ৷ এর আগে বিমানমন্ত্রকের নির্দেশমতো বাতিল হওয়া বিমানের টিকিটের টাকাও যাত্রীদের ফেরত দিয়েছে এয়ারলাইন্সগুলি ৷ ৩১ মে পর্যন্ত আন্তর্জাতিক রুটের বিমানের কোনও বুকিং নেওয়া হবে না বলে আগেই জানিয়েছিল এয়ার ইন্ডিয়া।
advertisement
দেশজুড়ে লকডাউন আদৌ ৩ মে-র পর উঠে যাবে কী না, তা নিয়ে এখনও কিছুই জানায়নি কেন্দ্র ৷ তাই আপাতত টিকিং বুকিং বন্ধ রাখারই সিদ্ধান্ত নিয়েছে দেশের বিমানসংস্থাগুলি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বিমানমন্ত্রীর পরামর্শ মেনেই ফ্লাইটের টিকিট বুকিং আপাতত বন্ধ এয়ার ইন্ডিয়ার
Next Article
advertisement
Nitin Nabin Meeting: এক মাসের জন্য ‘হোমওয়ার্ক’ দিয়ে দিলেন নিতিন নবীন! সামনেই ভোট, কী কী করতে হবে...বঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক
এক মাসের ‘হোমওয়ার্ক’ দিয়ে দিলেন নিতিন নবীন! সুকান্তর বাড়িতে বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক
  • সুকান্ত মজুমদারের বাড়িতে নিতিন নবীন

  • বঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক

  • দু’ঘণ্টা ধরে বৈঠক, নিলেন সংসদীয় এলাকা ভিত্তিক রিপোর্ট কার্ড

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement