advertisement

বিকল্প কৃষিকাজের সন্ধানে সরিশায় কৃষি অলিম্পিক

Last Updated:

Agriculture News: বিকল্প কৃষিপদ্ধতির সম্ভাবনা তুলে ধরতে সরিশায় অনুষ্ঠিত হল কৃষি অলিম্পিক। বিভিন্ন ধরনের চাষের প্রদর্শনী, কৃষকদের অংশগ্রহণ ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মাধ্যমে কৃষিকাজে এল নতুন দিশা ও উৎসাহ।

+
সবুজ

সবুজ ফুলকপি 

ডায়মন্ড হারবার: বিকল্প কৃষিকাজের সন্ধানে সরিশায় আয়োজিত হল কৃষি অলিম্পিক। তরুণ প্রজন্মকে কৃষিকাজে আগ্রহী করতে ও কৃষি দেশের অর্থনীতির ভিত্তি তা বোঝাতে ‘কৃষি অলিম্পিকে’র আয়োজন করা হয়।
স্বর্নিভরতার লক্ষ্যে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও দক্ষিণ ২৪ পরগনার সরিশার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগ।
advertisement
এই ‘কৃষি অলিম্পিকে’ এ রাজ্য ছাড়াও অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ডের বহু মহিলা কৃষকও যোগ দেন। কৃষিকাজে সমবায়ের ভূমিকা, সরকারি মূল্যে কৃষিজাত পণ্য বিপণন ও বিকল্প কৃষি ব্যবস্থা গড়ে তোলার উপরে যেমন কৃষক, কৃষিবিজ্ঞানী, অর্থনীতির গবেষকদের আলাপ-আলোচনা হয় তেমনই নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ খেলার আয়োজন করা হয়।
advertisement
জলবায়ুর পরিবর্তনে বার বার ক্ষতির সম্মুখীন হওয়ায় প্রান্তিক চাষি পরিবারের তরুণ প্রজন্ম কৃষিবিমুখ বলেও জানান সুন্দরবন থেকে ওড়িশার মালকানগিরি থেকে আসা শতাধিক কৃষকেরা। বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের তরফে কোঅর্ডিনেটর শুভদীপ পাল ও অগ্নিশ্বর ঝা চক্রবর্তী বলেন, ‘‘বিভিন্ন রাজ্যে কৃষিক্ষেত্রে বাস্তব চালচিত্রটা কৃষকদের কাছ থেকে শোনাটা আমাদের বেশি দরকার। যেটা অধিকাংশ ক্ষেত্রেই হয় না। এই কৃষি অলিম্পিক আসলে কৃষকদের এক ছাতার নীচে আনার একটা মাধ্যম।’’
advertisement
কৃষি আবহাওয়াবিদ দেবলীনা সরকার কৃষকদের চাষের সুবিধার জন্য আবহাওয়া ও জলবায়ুর প্রতিকূলতাগুলির সঙ্গে তাল মেলানোর উপায় কী হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ডায়মন্ড হারবার ২-এর সহকারী কৃষি আধিকারিক পিউ মণ্ডল বলেন, ‘‘বিকল্প কৃষিতে স্বনির্ভর হওয়ার পাশাপাশি কৃষিতে মহিলারাও এগিয়ে আসছেন।
advertisement
এখানে চেরি টোম্যাটো ও হলুদ তরমুজ, সবুজ ফুলকপি সহ বিকল্প ফসলে চাষিদের আয়ের পথ দেখাচ্ছে। মাটি অনুযায়ী একেক জায়গায় একেক রকম আয়দায়ী ফসল উৎপাদন সম্ভব।
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বিকল্প কৃষিকাজের সন্ধানে সরিশায় কৃষি অলিম্পিক
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement