advertisement

লকডাউনের পর বিমান যাত্রা করার জন্য লাগবে এই সার্টিফিকেট!

Last Updated:

১৫ মে-র পর দেশে বিমান ও ট্রেন পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে ৷ জুন থেকে লকডাউন পুরোপুরি ভাবে তুলে নেওয়া হতে পারে ৷

#নয়াদিল্লি: করোনা ভাইরাস মহামারীর জেরে ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউন চলবে ৷ সূত্রের খবর অনুযায়ী, হটস্পট এলাকা ছাড়া অন্য জায়গায় ধাপে ধাপে লকডাউন তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করছে সরকার ৷ তবে আপাতত বিমান বা ট্রেন পরিষেবা চালু করার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ তবে লকডাউনের পর বিমানে যাত্রা করার কথা ভাবছেন তাহলে আপনার ও আপনার পরিবারের সমস্ত সদস্যের মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে ৷ এছাড়া ফ্লাইটে যাত্রা করার জন্য হাতের গ্লাভস, ফেসমাস্ক ও ডিস্পোজেবল ক্যাপ্স কিনতে হতে পারে ৷
ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিমানে যাত্রা করার নিয়ম ঠিক করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে ৷ ফ্লাইটে যাতে করোনা না ছড়িয়ে পড়ে তার জন্য এই কমিটি যাত্রীদের ও এয়ারপোর্ট স্টাফের জন্য SOP তৈরি করছে ৷ শীঘ্রই সেটি জারি করা হবে ৷ ১৫ মে-র পর দেশে বিমান ও ট্রেন পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে ৷ জুন থেকে লকডাউন পুরোপুরি ভাবে তুলে নেওয়া হতে পারে ৷
advertisement
গ্লোবাল এয়ারলাইন্স যেমন ইজিজেট ফ্লাইটে মেডিকেল সিট খালি রাখার বিষয়ে পর্যালোচনা চলছে ৷ যাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে পারা যায় ৷ অন্যদিকে কোরিয়ন এয়ারলাইন্সের ফ্লাইটের ক্রু মেম্বর টেকওফ থেকে ল্যান্ডিং পর্যন্ত ফুল প্রোটেক্টিভ গিয়ার যেমন চশমা, ফেস মাস্ক ও গাউন পরতে হবে ৷
advertisement
ব্লুমবর্গে ২৪ এপ্রিল প্রকাশিত একটি রিপোর্টে অনুযায়ী, ৩ মে লকডাউনের ৪০ দিন হয়ে যাবে ৷ তার আগে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এর জেরে সংস্থাগুলির অনেকটাই আর্থিক ক্ষতি হয়েছে ৷ ফলে স্বাভাবিক ভাবেই লকডাউনের পর বেশ কিছু সংস্থা ভাড়াতে বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে ৷ পাশাপাশি মেডিকেল সিটের বুকিংও নেওয়া হতে পারে ৷ হেল্থ চেক আপ এবার সমস্ত বিমান যাত্রা করার আগে করতে হবে বলে মনে করা হচ্ছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
লকডাউনের পর বিমান যাত্রা করার জন্য লাগবে এই সার্টিফিকেট!
Next Article
advertisement
Nitin Nabin Meeting: এক মাসের জন্য ‘হোমওয়ার্ক’ দিয়ে দিলেন নিতিন নবীন! সামনেই ভোট, কী কী করতে হবে...বঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক
এক মাসের ‘হোমওয়ার্ক’ দিয়ে দিলেন নিতিন নবীন! সুকান্তর বাড়িতে বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক
  • সুকান্ত মজুমদারের বাড়িতে নিতিন নবীন

  • বঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক

  • দু’ঘণ্টা ধরে বৈঠক, নিলেন সংসদীয় এলাকা ভিত্তিক রিপোর্ট কার্ড

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement