advertisement

Petrol and Diesel Price: সাধারণের জন্য বড় ধাক্কা! নির্বাচনের আগেই বাড়তে পারে পেট্রোল ও ডিজেলের দাম

Last Updated:

MCX এ শুক্রবার ব্রেন্ট ক্রডের দাম ৩.৩ শতাংশ বেড়ে ৯৪.৪৪ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছে ৷ বর্তমানে অপরিশোধিত তেলের দাম গত সাত বছরের নিরিখে সবচেয়ে বেশি হয়েছে। ৷

#নয়াদিল্লি: সরকারি তেল সংস্থাগুলি গত তিন মাসের বেশি সময় ধরে পেট্রোল ও ডিজেলের দাম বড় কোনও পরিবর্তন না করে থাকলেও এবার তেলের দাম বৃদ্ধির জন্য বেড়েই চলেছে আন্তর্জাতিক চাপ ৷ বিশেষজ্ঞদের মতে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের পর পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে ৷ কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে নির্বাচনের আগেই তেলের দামে বড় পরিবর্তন হতে চলেছে ৷ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা উত্তেজনার জেরে তেল সরবরাহের উপরে প্রভাব পড়েছে ৷ অন্যদিকে আন্তর্জাতিক বাজারে লাগাতার দাম বেড়ে চলেছে অপরিশোধিত তেলের ৷
৯৪ ডলার পেরিয়ে গিয়েছে অপরিশোধিত তেলের দাম-
MCX এ শুক্রবার ব্রেন্ট ক্রডের দাম ৩.৩ শতাংশ বেড়ে ৯৪.৪৪ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছে ৷ বর্তমানে অপরিশোধিত তেলের দাম গত সাত বছরের নিরিখে সবচেয়ে বেশি হয়েছে। ৷ এই ভাবে, মার্কিন বাজারে অপরিশোধিত তেল WTI ৩.৬ শতাংশ বেড়ে ৯৩.১০ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছে ৷ এরকম খুবই কম দেখা গিয়েছে যে ব্রেন্ট ক্রুড ও WTI এর দামের মধ্যে পার্থক্য এত কম রয়েছে ৷
advertisement
advertisement
আমেরিকার তরফে সতর্ক করা হয়েছে যে রাশিয়া যে কোনও সময় ইউক্রেনের উপর হামলা করতে পারে, তাই নিজেদের নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেন ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷ বিশ্বের মধ্যে সবচেয়ে বড় তেল উৎপাদনকারীদের মধ্যে একটি হল রাশিয়া ৷ ফলে এর জেরে প্রভাবিত হতে চলেছে তেলের সাপ্লাইয়ে৷ সরাসরি এর প্রভাব পড়তে চলেছে অপরিশোধিত তেলের দামে ৷ ফলে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার আশঙ্কা রয়েছে ৷
advertisement
শনিবারের জন্য ইতিমধ্যেই পেট্রোল ও ডিজেলের দাম জারি করে দেওয়া হয়েছে ৷ দেশের চার মহানগরের মধ্যে তিন মহানগরেই স্থির রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম ৷ চেন্নাইতে লিটার প্রতি ১০ পয়সা বৃদ্ধি করা হয়েছে পেট্রোলের দাম ৷ এছাড়া গুরুগ্রাম, নয়ডা, জয়পুর, লখনউয়ের মতো শহরেও পেট্রোলের দাম বদল করা হয়েছে ৷ এখনও মুম্বইয়ে পেট্রোলের দাম ১১০ টাকার আশপাশে রয়েছে যা সবচেয়ে বেশি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol and Diesel Price: সাধারণের জন্য বড় ধাক্কা! নির্বাচনের আগেই বাড়তে পারে পেট্রোল ও ডিজেলের দাম
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement