advertisement

Aadhaar-Pan Link: আধার-প্যান লিঙ্ক করা হয়নি ? চিন্তা নেই, ২ লক্ষ জনকে ছাড় দিয়েছে সরকার, আপনার কি নাম রয়েছে লিস্টে

Last Updated:

আপাতত ৩১ মার্চ ২০২৩ প্যান-আধার লিঙ্ক করার ডেডলাইন দেওয়া হয়েছে ৷

নয়াদিল্লি: এখনও প্যান ও আধার লিঙ্ক করে উঠতে পারেনি ? তাহলে আপনার জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ নিয়ম অনুযায়ী, প্যান ও আধার লিঙ্ক না করালে ১ এপ্রিল ২০২৩ থেকে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে ৷ এর জেরে আয়কর রিটার্ন জমা দিতে সমস্যায় পড়তে হতে পারে ৷ প্যান ও আধার লিঙ্ক করার সময়সীমা একাধিকবার বাড়িয়েছে সরকার ৷ আপাতত ৩১ মার্চ ২০২৩ প্যান-আধার লিঙ্ক করার ডেডলাইন দেওয়া হয়েছে ৷
মার্চ ২০১৭ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের জারি একটি বিজ্ঞপ্তিতে বেশ কিছু সংখ্যক মানুষকে প্যান ও আধার লিঙ্ক করার বিষয়ে ছাড় দেওয়া হয়েছে ৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল এই নির্দিষ্ট শ্রেণির মানুষ প্যান ও আধার লিঙ্ক না করালেও কোনও সমস্যা হবে না আর না তাঁদের ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে ৷
advertisement
advertisement
কাদের লিঙ্ক করার দরকার নেই ?
অসম, মেঘালয় ও কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরে বাসিন্দাদের এই লিঙ্ক করানো বাধ্যতামূলক নয় ৷ আয়কর নিয়ম ১৯৬১ অনুযায়ী, একজন অনাবাসীর জন্য আধারের সঙ্গে প্যান লিঙ্ক করা বাধ্যতামূলক নয়। এছাড়া গত বছর যাঁদের ৮০ বা তার বেশি বয়স হয়েছে তাঁদের ক্ষেত্রেও আধার ও প্যান লিঙ্ক করা বাধ্যতামূলক নয় ৷ পাশাপাশি যদি কোনও ব্যক্তি ভারতের নাগরিক না হন তাহলে সে ক্ষেত্রেও এই লিঙ্ক করানো জরুরি নয় ৷
advertisement
দেখে নিন কীভাবে প্যান ও আধার লিঙ্ক করবেন -
প্যান ও আধার লিঙ্ক না করানো থাকলে আপনি এসএমএস এর মাধ্যমে বা অনলাইনে লিঙ্ক করাতে পারবেন ৷ SMS এর মাধ্যমে লিঙ্ক করাতে চাইলে রেজিস্টার্ড ফোন নম্বর থেকে 567678 या 56161 নম্বরে মেসেজ পাঠাতে হবে ৷ এছাড়া আয়কর পোর্টালে গিয়ে ১০০০ টাকা দিয়ে প্যান ও আধারের সঙ্গে অনলাইনে লিঙ্ক করতে পারবেন ৷ আয়কর বিভাগের ওয়েবসাইটে incometaxindiaefiling.gov.in গিয়ে প্যান ও আধার লিঙ্ক করাতে পারবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Aadhaar-Pan Link: আধার-প্যান লিঙ্ক করা হয়নি ? চিন্তা নেই, ২ লক্ষ জনকে ছাড় দিয়েছে সরকার, আপনার কি নাম রয়েছে লিস্টে
Next Article
advertisement
Viral Monalisa: হন্তদন্ত হয়ে পুলিশের কাছে মহা কুম্ভমেলার সেই 'ভাইরাল মোনালিসা'... সঙ্গে প্রেমিক! বাবার বিরুদ্ধে 'বিরাট' অভিযোগ
হন্তদন্ত হয়ে পুলিশের কাছে মহা কুম্ভমেলার সেই 'ভাইরাল মোনালিসা'... সঙ্গে প্রেমিক! বাবার বিরুদ্ধে 'বিরাট' অভিযোগ
  • পুলিশের কাছে সুরক্ষা চাইলেন ভাইরাল মোনালিসা ও প্রেমিক ফরমান

  • মোনালিসা অভিযোগ করেন, পরিবারের চাপে তিনি বাড়ি ছাড়তে বাধ্য হন

  • পুলিশ মোনালিসার বাবাকে ডেকে পাঠায় এবং নিরাপত্তা নিশ্চিত করে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement