advertisement

ব্যাঙ্ক থেকে গ্যাস সিলিন্ডারের দাম, আজ থেকে বদলাতে চলেছে ৫টি বড় নিয়ম

Last Updated:

১ মে থেকে টিকাকরণের তৃতীয় পর্যায় শুরু হতে চলেছে ৷ এই পর্যায়ে ১৮ বছর বয়সের বেশি সমস্ত নাগরিকদের ভ্যাকসিন দেওয়া হবে ৷

#নয়াদিল্লি: এপ্রিল মাস শেষ হতে আর একদিন বাকি ৷ ১ মে (Changes From 1 May) থেকে আম জনতার জন্য একাধিক নতুন নিয়ম লাগু হতে চলেছে ৷ এর মধ্যে ব্যাঙ্কিং (Banking), গ্যাস সিলিন্ডার (LPG Cylinder), করোনা ভ্যাকসিনেশন (Covid Vaccination) সংক্রান্ত একাধিক নিয়ম সামিল রয়েছে ৷ এর প্রভাব সরাসরি পড়তে চলেছে সাধারণ মানুষের পকেটে ৷
১. Axis Bank করতে চলেছে এই বদল- অ্যাক্সিস ব্যাঙ্ক ১ মে থেকে সেভিংস অ্যাকাউন্ট ন্যূনতম ব্যালেন্স রাখার নিয়ম বদলাতে চলেছে ৷ ন্যূনতম অ্যাভারেজ ব্যালেন্সের লিমিট ১০,০০০ থেকে ১৫,০০০ টাকা করে দেওয়া হয়েছে ৷ পয়লা মে থেকে ফ্রি লিমিটের পর এটিএম থেকে টাকা তুললে বর্তমানের থেকে দ্বিগুণ চার্জ দিতে হবে ৷ এছাড়া ব্যাঙ্কের অন্যান্য পরিষেবারও চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে ৷
advertisement
২. ১৮ বছর বয়সের উপরে সবার ভ্যাকসিনেশন - ১ মে থেকে টিকাকরণের তৃতীয় পর্যায় শুরু হতে চলেছে ৷ এই পর্যায়ে ১৮ বছর বয়সের বেশি সমস্ত নাগরিকদের ভ্যাকসিন দেওয়া হবে ৷ তৃতীয় পর্যায়ে ভ্যাকসিন অভিযানে সরকার একাধিক নিয়ম বদলেছে ৷ সরকারের তরফে এবার অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷
advertisement
৩. ইরডা পলিসি কভারের টাকা দ্বিগুণ করে দেওয়া হয়েছে - ইরডার তরফে আরোগ্য সঞ্জীবনী পলিসির কভারের টাকা দ্বিগুণ করার নির্দেশ দিয়েছে ৷ বিমা সংস্থা ১ মে থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত কভার পলিসি পেশ করতে হবে ৷
advertisement
৪. গ্যাস সিলিন্ডারের দামে বদল- সরকারি তেল সংস্থাগুলি প্রত্যেক মাসে পয়লা তারিখে গ্যাস সিলিন্ডারের দাম বদল করে থাকে ৷ ১ মে গ্যাস সিলিন্ডারের নতুন দাম জারি করা হবে ৷ দাম বাড়তেও পারে আবার কমও হতে পারে ৷ অনেক সময় দাম অপরিবর্তিতও রেখে দেওয়া হয় ?
৫. মে মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক - মে মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ এর মধ্যে অবশ্য বেশ কিছু ছুটি কেবল নির্দিষ্ট রাজ্যের জন্য প্রযোজ্য ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ব্যাঙ্ক থেকে গ্যাস সিলিন্ডারের দাম, আজ থেকে বদলাতে চলেছে ৫টি বড় নিয়ম
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement