advertisement

West Bengal Weather Updates: বৃষ্টি কতদূর? আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ কতটা বাড়বে? গরম থেকে কবে মুক্তি? জানুন

Last Updated:

West Bengal Weather Updates : আগামী কয়েকদিনে কী হবে তাপমাত্রার অবস্থা! জানুন

+
আগামী

আগামী কয়েকদিনে আরও বাড়বে তাপমাত্রার পারদ

বীরভূম: আগামী কয়েকদিনে আরও বাড়বে তাপমাত্রার পারদ। বয়বে লু। তাতেই সতর্ক থাকার বার্তা শ্রীনিকেতন আবহাওয়া দফতরের। কয়েক দিন ধরেই রাজ্যের পাশাপাশি তীব্র গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। দাবদাহে নাজেহাল মানুষজন। গরমে হাসফাস করছে পশুপাখিরাও৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপপ্রবাহ। বাইরে থাকা দুষ্কর হয়ে উঠেছে। প্রখর সূর্যালোকে কার্যত জনশূন্য রাস্তাঘাট।
দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার থেকেই জেলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদও আরও চড়বে৷ আরও এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা৷ তাই স্বাভাবিক ভাবেই তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর৷ রীতিমতো লু বইবে৷ তাই দুপুরের পর বাইরে বেরনোর ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে। শ্রীনিকেতন আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে, আগামী কয়েকদিনে বৃষ্টির কোন রূপ সম্ভাবনা নেই৷
advertisement
advertisement
বাংলা নববর্ষ থেকে দক্ষিণবঙ্গের হাল যে আরও বেগতিক হবে তা বলাই যায়৷ একদিকে, বৃষ্টি নেই। অন্যদিকে, তীব্র গরমে ক্ষতিগ্রস্ত চাষিরাও৷ আম-লিচুর মরশুমে চড়া রোদ চরম ক্ষতিকারক। শ্রীনিকেতন আবহাওয়া দফতরের আধিকারিক বিষ্ণুপ্রসাদ কোনাই বলেন, "এদিন ৪১ ডিগ্রি পার করে গিয়েছে তাপমাত্রা। আরও এক দুই ডিগ্রি বাড়বে তাপমাত্রা। লু বইবে৷ বৃষ্টির এখনই কোন সম্ভাবনা নেই৷ মানুষজনকে বলব দুপুরে সূর্যালোক এড়িয়ে যেতে৷ প্রয়োজনীয় জল পান করতে হবে।"
advertisement
Subhadip Pal
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
West Bengal Weather Updates: বৃষ্টি কতদূর? আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ কতটা বাড়বে? গরম থেকে কবে মুক্তি? জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement