advertisement

Birbhum News: ডাকাতির আগেই হাতেনাতে দুই দুষ্কৃতীকে ধরল পুলিশ, উদ্ধার হল আগ্নেয়াস্ত্র

Last Updated:

ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ। গ্রেফতারর করল দুই দুষ্কৃতীকে। উদ্ধার হল পাইপ গানের মত আগ্নেয়াস্ত্র

+
title=

বীরভূম: ডাকাতির আগেই দুই দুষ্কৃতিকে হাতেনাতে ধরে ফেলল পুলিশ। তাদের থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। বীরভূমের সদাইপুরের চিনপাই কালী ভাসা মোড়ের কাছ থেকে দুই দুষ্কৃতী গোলাম মর্তুজা ওরফে গদাই এবং শেখ শুকুরকে গ্রেফতার করে পুলিশের নাইট পেট্রোলিং ভ্যান।
১৪ নম্বর জাতীয় সড়কে পুলিশের নাইট পেট্রোলিং চলছিল। হঠাৎই ওই পেট্রোলিং ভ্যানে থাকা পুলিশ কর্মীদের কাছে গোপন সূত্র থেকে খবর আসে, ডাকাতির জন্য কালী ভাসা মোড়ের কাছে দুষ্কৃতীরা জড়ো হয়েছে। এরপর সেখানে হানা দিয়ে কুখ্যাত দুষ্কৃতী গদাই ও শুকুরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি পাইপ গান ও দু'রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।
advertisement
advertisement
ধৃত দুই দুষ্কৃতীর বাড়ি সদাইপুর থানার অন্তর্গত কুইঠা গ্রামে। জানা গিয়েছে ধৃত গদাই ও শুকুর এর আগেও বহু অসামাজিক কাজকর্মে জড়িত ছিল। গোপন সূত্রে হানা দিয়ে বীরভূম পুলিশের এই সাফল্য নতুন নয়। কয়েকদিন আগেই জেলা পুলিশের বিশেষ দুটি টিম অভিযান চালিয়ে চলন্ত বাস থেকে দু'জন আগ্নেয়াস্ত্র কারবারিকে গ্রেফতার করে। তাদের থেকে উদ্ধার হয় দুটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু টাকা। তারপর আবার এই সাফল্য মিলল। এদিন শুধু যে ডাকাতির আগে দুই দুষ্কৃতীকে পুলিশ ধরে ফেলেছে তাই নয়, তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে পাইপ গানের মত আগ্নেয়াস্ত্র। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে একের পর এক অস্ত্র উদ্ধারের ঘটনায় জেলায় চাঞ্চল্য ছড়িয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: ডাকাতির আগেই হাতেনাতে দুই দুষ্কৃতীকে ধরল পুলিশ, উদ্ধার হল আগ্নেয়াস্ত্র
Next Article
advertisement
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
  • সেজ্জিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি দুই-ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

  • এটি মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় ২ হাজার কিলোমিটার উচ্চতায় ওড়ে

  • ডান্সিং মিসাইল’ নামটি এসেছে তার উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement