advertisement

Birbhum News : ঘড়িতে প্রায় আড়াইটে, এখনো মেলেনি খাবার! সিউরি হাসপাতালে খালি থালা হাতে বসে রোগীরা!

Last Updated:

সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীদের দুপুরের খাবার দেওয়া শুরু হয় দুপুর ১২ টার পর থেকে। কিন্তু নির্দিষ্ট কয়েকটি ফ্লোরে রোগীদের কাছে সেই খাবার পৌঁছতে দুপুর ২:৩০- ৩ টে পর্যন্ত সময় লেগে যাচ্ছে।

+
খাবারের

খাবারের অপেক্ষায় বসে রোগী

#বীরভূম: সরকারি হাসপাতালের বিভিন্ন পরিষেবা নিয়ে বিভিন্ন সময় নানান অভিযোগ উঠে থাকে। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সঠিক সময়ে খাবার না দেওয়ার অভিযোগ তুললেন রোগীরা।জানা গিয়েছে, সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীদের দুপুরের খাবার দেওয়া শুরু হয় দুপুর ১২ টার পর থেকে। কিন্তু নির্দিষ্ট কয়েকটি ফ্লোরে রোগীদের কাছে সেই খাবার পৌঁছতে দুপুর ২:৩০ টে- ৩ টে পর্যন্ত সময় লেগে যাচ্ছে। রোগীদের অভিযোগের পাশাপাশি হাসপাতালে গেলে, সেই ছবি ধরা পড়ে আমাদের ক্যামেরায়।
রোগীদের কাছে সঠিক সময়ে খাবার না পৌঁছনোর এমন ঘটনা ঘটছে বিশেষ করে চতুর্থ তলার বিভিন্ন ওয়ার্ডে। তাদের কথায়, প্রথম, দ্বিতীয় তলার রোগীরা নির্দিষ্ট সময়ে খাবার পেয়ে যাচ্ছেন। প্রশ্ন হলো যেখানে প্রথম এবং দ্বিতীয় তলার রোগীরা সঠিক সময়ে খাবার পাচ্ছেন, সেই জায়গায় কেন চতুর্থ তলার রোগীরা সঠিক সময়ে খাবার পাচ্ছেন না?
advertisement
advertisement
এই বিষয়ে হাসপাতাল সুপার ডাঃ নীলাঞ্জন মন্ডল থেকে শুরু করে রান্না করা ও খাবার বণ্টনের দায়িত্বে থাকা কর্মীরা ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে চাননি। যদিও সূত্র মারফত জানা গিয়েছে, খাবার বণ্টনের ক্ষেত্রে নাকি কর্মীদের অভাব! প্রশ্ন হলো এত বড় হাসপাতাল, যেখানে জেলার বিভিন্ন জায়গায় এমনকী ভিন রাজ্য ঝাড়খন্ড থেকেও মানুষ চিকিৎসার জন্য আসেন, সেখানে সঠিক সময়ে খাবার বণ্টনের ক্ষেত্রে কেন কর্মীদের অভাব হবে?
advertisement
এমন ঘটনার পরিপ্রেক্ষিতে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কিছু বলতে নারাজ হলেও, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী বিষয়টিকে গুরুতর বলেই জানিয়েছেন। তাঁর আশ্বাস, তিনি নিজে হাসপাতালে গিয়ে বিষয়টি দেখবেন এবং খাবার বণ্টনের অথবা খাবারের গুণগত মানের ক্ষেত্রে কোনো রকম অভিযোগ থাকলে তা গুরুত্ব সহকারে দেখা হবে। এর পাশাপাশি তিনি এও আশ্বাস দেন, যারা এই খাবার বণ্টনের দায়িত্বে রয়েছেন তাদের গাফিলতি থাকলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : ঘড়িতে প্রায় আড়াইটে, এখনো মেলেনি খাবার! সিউরি হাসপাতালে খালি থালা হাতে বসে রোগীরা!
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement