advertisement

Birbhum News : দাউদাউ করে জ্বলে উঠল আগুন, রাতে বীরভূমের সিউড়ির মাংসের বাজারে ভয়াবহ ছবি, পুড়ল সবজি বাজারও

Last Updated:

বীরভূমের সিউড়ির বেনেপুকুর পাড়া মাংসের বাজারে অগ্নিকাণ্ড। ক্ষতিগ্রস্থ বেশ কয়েকটি দোকানঘর , ঘটনায় অগ্নিদ্বগ্ধ এক ব্যাক্তি। চায়ের দোকানে থাকা একটি মিনি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ড বলে অনুমান। 

+
প্রথমে

প্রথমে বিস্ফোরন,  তারপরেই আগুন সিউড়ীতে

বীরভূম:  সিউড়ির বেনেপুকুর পাড়া মাংসের বাজারে অগ্নিকাণ্ড। ক্ষতিগ্রস্থ বেশ কয়েকটি দোকানঘর , ঘটনায় অগ্নিদগ্ধ এক ব্যাক্তি ভর্তি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। রবিবার ভোররাতে হঠাৎই বিস্ফোরণের আওয়াজে ঘুম ভাঙ্গে স্থানীয়দের , ঘর থেকে বেরিয়ে স্থানীয়রা দেখেন চায়ের দোকানে থাকা একটি মিনি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে ওই চায়ের দোকানে আগুন লেগেছে , ততক্ষনে আগুন ছড়িয়ে পড়ে ওই বাজারে থাকা বেশ কয়েকটি সবজি ও মাংসের দোকানেও ।
ঘটনায় অগ্নিদগ্ধ চায়ের দোকানের মালিক , তার নাম জিদান দাস । বয়স ২৪ । চায়ের দোকান সংলগ্ন ঘরে রাতে শুয়ে ছিল সে , তার পরিবারও তাঁর সঙ্গেই থাকে , তবে  শিবরাত্রি থাকায় তার পরিবার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। তাই ক্ষতি হয়নি পরিবারের অন্য কারও। তবে কিভাবে লাগল আগুন তা এখনও স্পষ্ট নয় ।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা যায় , আগুন আগেই লেগেছে আর সেই আগুনের সংস্পর্শে এসেই ব্লাস্ট করেছিল ছোট সিলিন্ডার আর সেই সিলিন্ডার ব্লাস্ট হওয়ার কারণেই আগুন ছড়িয়ে পড়ে চায়ের দোকান সংলগ্ন অন্যান্য দোকানগুলিতে । আরও জানা যায়  ভোররাতে এই আগুন লাগায় খবর দেওয়া হয় দমকলে । তার ঠিক পরেই আগুন সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বীরভূমের সিউড়ি দমকলের দুটি ইঞ্জিন। তারা প্রায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রনে আনে।
advertisement
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিউড়ি থানার আইসি মহম্মদ আলির নেতৃত্বে বেনেপুকুর বাজারে পৌঁছায় পুলিশ বাহিনী । আহত যুবককে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ভর্তি করেন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে । তবে কিভাবে লাগল তা নিয়ে তদন্ত শুরু করেছে দমকল বিভাগ।ঘটনার এলাকায় থাকা বেশ কয়েকটি মাংসের দোকান ও সবজী দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে । ওই এলাকার স্থানীয় বাসিন্দা জানান , " রাত্রি ১২ টা ১৫ নাগাদ জোরে একটা বিস্ফোরণের শব্দ পাই । বাইরে বেরিয়ে দেখি মাংস বাজারের একটি চায়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরণ করে লেগেছে আগুন । সঙ্গে  আগুন এতো বেশি ছিলো চায়ের দোকানের পাশে থাকা বেশ কয়েকটি দোকানেও ছড়িয়েছে আগুন । ওই চায়ের দোকানেই থাকতো চা দোকানের মালিক । তাকে আহত অবস্থায় আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং পরবর্তীতে দমকলে খবর দেওয়া হয় । তারপরই সিউড়ি থানার পুলিশ ও দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । "
advertisement
Supratim Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : দাউদাউ করে জ্বলে উঠল আগুন, রাতে বীরভূমের সিউড়ির মাংসের বাজারে ভয়াবহ ছবি, পুড়ল সবজি বাজারও
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement