Bankura News: বাঁকুড়ার খুদের বিশ্ব রেকর্ড! ৩ মিনিটেই বাজিমাত
- Reported by:NILANJAN BANERJEE
- Published by:kaustav bhowmick
Last Updated:
৩ মিনিটেরও কম সময়ে ২০ টা দেশের রাজধানী, ২৮ টি রাজ্য, ৬ টি ঋতু, সপ্তাহের ৭ দিন, পাঁচটি করে ফল ও সবজি, দুটি ফুল, ৫ টি পশু, শরীরের ১৮ টি গুরুত্বপূর্ণ অংশ এবং ৬০ টি জেনারেল নলেজ প্রশ্নের উত্তর বলে দিতে পারে
বাঁকুড়া: খেলনা বন্দুক হাতে গলায় মেডেল ঝোলানো বছর তিনেকের সৈয়দ মাহিককে দেখলে আর পাঁচটা বাচ্চা ছেলের মতোই মনে হতে পারে। কিন্তু এই ক্ষুদেই বিশ্ব রেকর্ডের অধিকারী। মাত্র ৩ মিনিটের কম সময়ে ২০ টা দেশের রাজধানী, ২৮ টি রাজ্য, ৬ টি ঋতু, সপ্তাহের ৭ দিন, পাঁচটি করে ফল ও সবজি, দুটি ফুল, ৫ টি পশু, শরীরের ১৮ টি গুরুত্বপূর্ণ অংশ এবং ৬০ টি জেনারেল নলেজ প্রশ্নের উত্তর বলে দিতে পারে সে। অবাক লাগলেও এটাই সত্যি!
বাঁকুড়া জেলার খাতরার তিলাকানালি গ্রামের বাসিন্দা মিরাজুল আলম ও খুশবু বেগমের সন্তান সৈয়দ মাহিক এই বিরল কীর্তির জন্য ওয়ার্ল্ড রেকর্ড ইউনিভার্সিটি থেকে পেল গ্র্যান্ড মাস্টারের তকমা। বছর তিনের এই খুদের অসম্ভব স্মৃতিশক্তি সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।
advertisement
advertisement
সন্তানের এই কীর্তিতে গর্বিত বাবা-মা ও পরিবার-পরিজনেরা। সৈয়দের বেড়ে ওঠায় বাবা ও মা দুজনেরই সমান প্রভাব থাকলেও ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করার জন্য মায়ের হাতেই তালিম নিয়েছে ছোট্ট সৈয়দ মাহিক। দুষ্টুমি এবং খেলাধুলোর পাশাপাশি চলেছে প্র্যাকটিস। পুলিশ সাজতে ভালোবাসে বছর তিনের সৈয়দ। তাছাড়াও হেলিকপ্টার ও প্লেন তার খুব প্রিয়।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 08, 2023 8:10 PM IST








