advertisement

Bankura News: প্রতারণার অভিযোগে আটক এক ব্যাক্তি বাঁকুড়া সদর থানায়

Last Updated:

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠকে চাকরি সংক্রান্ত মামলায় তলব করে জিজ্ঞাসাবাদ বাঁকুড়া সদর থানার পুলিশের। সূত্র মারফত জানা যায় প্রাথমিক, উচ্চ মাধ্যমিক ও বিভিন্ন সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ ওঠে শুভেন্দু ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত চঞ্চল নন্দী নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

#বাঁকুড়া : রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠকে চাকরি সংক্রান্ত মামলায় তলব করে জিজ্ঞাসাবাদ বাঁকুড়া সদর থানার পুলিশের। সূত্র মারফত জানা যায় প্রাথমিক, উচ্চ মাধ্যমিক ও বিভিন্ন সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ ওঠে শুভেন্দু ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত চঞ্চল নন্দী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ২ সেপ্টেম্বর প্রতারণার অভিযোগ তুলে বাঁকুড়া সদর থানায় বাঁকুড়ার তিলাবেদিয়া গ্রামের বাসিন্দা মানস কুমার সিংহ নামে এক ব্যক্তি চঞ্চল নন্দী সহ আরও চারজন ব্যক্তির বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করেন।
সেই এফআইআর এর ভিত্তিতে তদন্ত শুরু করে বাঁকুড়া সদর থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে জিজ্ঞাসাবাদের জন্য বাঁকুড়া সদর থানার পুলিশের পক্ষ থেকে তলব করা হয় চঞ্চল নন্দী নামে ব্যক্তিকে। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ তলবের ভিত্তিতে ব্যক্তি সদর থানায় পৌঁছলে চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তাকে প্রায় দু ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় সদর থানার পক্ষ থেকে।
advertisement
advertisement
 
জিজ্ঞাসাবাদের ঘটনায় সম্পূর্ণ ভিডিও গ্রাফি করা হয়েছে বলে বাঁকুড়া পুলিশ সূত্রে জানা যায়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে থানা থেকে বেরোবার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে চঞ্চল নন্দী নামে ওই ব্যক্তি অভিযোগকারী মানস কুমার সিংহকে তিনি চেনেন না বলে দাবি করেন। আগামী দিনেও তদন্তের সার্থে আবার বাঁকুড়া সদর থানায় তলব করা হতে পারে চঞ্চল নন্দী নামে ওই ব্যক্তিকে বলে পুলিশ সূত্রে জানা যায়।
advertisement
আরও পড়ুনঃ সোনামুখীতে এক রাতে তিনটি কালী মন্দিরে দুঃসাহসিক চুরি! এলাকায় ব্যাপক চাঞ্চল্য
এদিকে সেপ্টেম্বর বাঁকুড়া সদর থানার এফআইআর খারিজ করার আবেদন করে এবং রক্ষা কবজে হাইকোর্টের দ্বারস্থ হন চঞ্চল নন্দী। প্রথমে ডিভিশন বেঞ্চ তার আবেদন মেনে না নিলেও পরে সিঙ্গেল বেঞ্চ তার আবেদন মেনে নেন। তাকে 23 নভেম্বর পর্যন্ত গ্রেফতার করা যাবে না বলে আদালতের তরফে জানানো হয়েছে।
advertisement
 
 
 
Joyjiban Goswami
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: প্রতারণার অভিযোগে আটক এক ব্যাক্তি বাঁকুড়া সদর থানায়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement