advertisement

Bankura News: নববর্ষের আগে দুর্দান্ত উপহার দিল বাঁকুড়া জেলা পুলিশ! দেখলে চমকে যাবেন আপনিও

Last Updated:

বাংলা নববর্ষের আগে দুর্দান্ত উপহার দিল বাঁকুড়া পুলিশ। পয়লা বৈশাখের আগের দিনই বাঁকুড়া জেলা পুলিশের তরফ থেকে বাঁকুড়াবাসিদের চমকে দিল বাঁকুড়া পুলিশ।

বাঁকুড়া পুলিশ
বাঁকুড়া পুলিশ
বাঁকুড়া: বাংলা নববর্ষের আগে দুর্দান্ত উপহার দিল বাঁকুড়া পুলিশ। পয়লা বৈশাখের আগের দিনই বাঁকুড়া জেলা পুলিশের তরফ থেকে বাঁকুড়াবাসিদের চমকে দিল বাঁকুড়া পুলিশ।
রোজকার জীবনের সঙ্গী হয়ে স্মার্ট ফোন। সেই স্মার্ট ফোনে থাকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এমনকি আজকাল ব্যাঙ্কের টাকা লেনদেনও হয় এই স্মার্ট ফোন মধ্য দিয়ে। স্মার্ট ফোন হারিয়ে গেলে অত্যন্ত সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে।
advertisement
advertisement
বছরের শেষ দিনে বাঁকুড়া জেলা পুলিশ লাইনের ৫০০ জন ব্যক্তির হাতে তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হল। বাঁকুড়া জেলা পুলিশের তত্ত্বাবধানে এই কাজটি করা হয়। প্রায় ৫০০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে আনে বাঁকুড়া জেলা পুলিশ।
advertisement
এই ৫০০ জনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন পেশায় রাজমিস্ত্রি স্বপন বাবু। বাঁকুড়া জেলার ইন্দাসে বাসিন্দা এই ব্যক্তির মোবাইল ফোন হারিয়ে যায় ঠিক দুই মাস আগে। হারানো মোবাইল হাতে ফিরে পেয়ে স্বপন বলেন "স্যার, আমাদের ভরসা আপনারা! আমার মোবাইল হারিয়ে যাবার পর মোবাইল কিনিনি, জানতাম আপনারা ঠিক খুঁজে বের করে দেবেন। দু'মাসে আর কি এল গেলো ?"এই ঘটনায় বাঁকুড়ার সাধারণ মানুষের ভরসা আরও দৃঢ় হল বাঁকুড়া জেলা পুলিশের প্রতি।
advertisement
Nilanjan Banerjee
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: নববর্ষের আগে দুর্দান্ত উপহার দিল বাঁকুড়া জেলা পুলিশ! দেখলে চমকে যাবেন আপনিও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement