advertisement

Bankura News: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই নগদ টাকা, বসতবাড়ি, রইল না খড়কুটোটুকুও

Last Updated:

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইন্দাস থানার পুলিশ৷ আগুনে সর্বস্বান্ত হয়ে এখন সরকারি সাহায্যের দিকে তাকিয়ে ও গৃহস্থ পরিবারের লোকজন।

+
দাউ

দাউ দাউ করে জ্বলছে গৃহস্থের বাড়ি

বাঁকুড়া: আগুনে ভস্মীভূত হয়ে গেল গৃহস্থের বসতবাড়ি৷ রইল না খড়কুটোও। আগুনের লেলিহান শিখায় সর্বস্বান্ত গোটা পরিবার৷ মঙ্গলবার রাতে ইন্দাস ব্লকের আকুই ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ত্রিশালন গ্রামে স্বপন দুলে নামের এক গৃহস্থের বসতবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে৷
পরিবার ও স্থানীয় সূত্রে জানতে পারা যায়, মঙ্গলবার রাতে বাড়িতে রান্না করছিলেন গৃহকর্ত্রী৷ হঠাৎই গ্যাস লিক করে বিস্ফোরণ ঘটে সিলিন্ডারে৷ গোটা বাড়িতেই ছড়িয়ে পড়ে আগুন৷
আরও পড়ুন: তীব্র গরমে বড় সিদ্ধান্ত! গরমের ছুটি এগোনোর ঘোষণা রাজ্য সরকারের, ২ মে থেকেই পড়ছে গরমের ছুটি
এরপর প্রতিবেশী ও বাড়ির লোকজনের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন৷ কিন্তু, ততক্ষণে পুড়ে ছাই বাড়ির যাবতীয় আসবাবপত্র, নগদ টাকা, সব৷
advertisement
advertisement
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইন্দাস থানার পুলিশ৷ আগুনে সর্বস্বান্ত হয়ে এখন সরকারি সাহায্যের দিকে তাকিয়ে ও গৃহস্থ পরিবারের লোকজন।
দেবব্রত মণ্ডল
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই নগদ টাকা, বসতবাড়ি, রইল না খড়কুটোটুকুও
Next Article
advertisement
Sudipta Sen: অবশেষে সব মামলায় জামিন ! প্রায় ১৩ বছর পর জেল থেকে ছাড়া পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন
অবশেষে সব মামলায় জামিন ! প্রায় ১৩ বছর পর জেল থেকে ছাড়া পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন
  • প্রায় ১৩ বছর পর জেল থেকে ছাড়া পেতে চলেছেন সারদাকর্তা

  • অবশেষে সব মামলায় জামিন সুদীপ্ত সেনের !

  • তবে জামিনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে আদালত

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement