Panchang 29 December: পঞ্জিকা ২৯ ডিসেম্বর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
- Published by:Debalina Datta
Last Updated:
Panchang 29 December: পঞ্জিকা ২৯ ডিসেম্বর: ২৯ ডিসেম্বরের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের পৌষ মাসের কৃষ্ণপক্ষের দশমী তিথিতে।
#কলকাতা: পঞ্চ অঙ্গের (Panchang) সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ (Panchang) হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ২৯ ডিসেম্বরের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের পৌষ মাসের কৃষ্ণপক্ষের দশমী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়েছে। বার হল বুধ এবং এই দশমী তিথি থাকবে ২৯ ডিসেম্বর বিকেল ৪টে ১২ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে কৃষ্ণপক্ষের একাদশী তিথি।
advertisement
advertisement
পঞ্জিকা মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৭টা ১১ মিনিটে, সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৪৬ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ২৯ ডিসেম্বর রাত ২টো ০৬ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ২৯ ডিসেম্বর দুপুর ১টা ৫৩ মিনিটে।
advertisement
এই ২০৭৮ বিক্রম সম্বতের পৌষ মাসের কৃষ্ণপক্ষের দশমী তিথির নক্ষত্র হল স্বাতী। ৩০ ডিসেম্বর, রাত ২টো ৩৮ মিনিট পর্যন্ত স্বাতী নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে বিশাখা নক্ষত্র।
সূর্য অবস্থান করবে ধনু রাশিতে। চন্দ্র অবস্থান করবে তুলা রাশিতে।
আরও পড়ুন - Year Ender 2021: রান পিছু ৯৭ হাজার টাকা রোজগার কোহলির, পূজারার ১ লক্ষ, বাকিরা কে কত পেলেন
advertisement
শুভ মুহূর্ত (Subh Muhurat)- ২৯ ডিসেম্বর অভিজিৎ মুহূর্ত পড়েনি। অমৃতযোগ ২৯ ডিসেম্বর শুরু হচ্ছে সন্ধে ৬টা ২৪ মিনিট থেকে, শেষ হচ্ছে সন্ধে ৭টা ৫৪ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
advertisement
অশুভ মুহূর্ত (Rahu Kaal)- পঞ্জিকা মতে ২৯ ডিসেম্বর রাহুকাল শুরু হচ্ছে দুপুর ১২টা ২৮ মিনিট থেকে, শেষ হচ্ছে দুপুর ১টা ৪৮ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
Location :
First Published :
Dec 29, 2021 7:40 AM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Panchang 29 December: পঞ্জিকা ২৯ ডিসেম্বর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!










