Panchang: পঞ্জিকা ৫ এপ্রিল: দেখুন কালকের নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন
- Published by:Raima Chakraborty
Last Updated:
৫ এপ্রিলের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের চৈত্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে। (Panchang)
#কলকাতা: পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্জিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্ক, প্রতিবন্ধী যুবকের পরিণতি দেখে শিউরে উঠল মুর্শিদাবাদ
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ৫ এপ্রিলের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের চৈত্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়েছে। বার হল মঙ্গল এবং এই চতুর্থী তিথি থাকবে ৫ এপ্রিল দুপুর ৩টে ৪৫ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে শুক্লপক্ষের পঞ্চমী তিথি।
advertisement
advertisement
২০৭৮ বিক্রম সম্বতের চৈত্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে বিনায়ক চতুর্থী ব্রত পালন করা হবে।
আরও পড়ুন: পরিচিতের ডাকে বাড়ি থেকে বেরোতেই কোপ, গলসিতে ভয়ঙ্কর কাণ্ড!
পঞ্জিকা মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ১৯ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধে ৬টা ৩৯ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ৫ এপ্রিল সকাল ৮টা ৪৭ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ৫ এপ্রিল রাত ১০টা ৩১ মিনিটে।
advertisement
এই ২০৭৮ বিক্রম সম্বতের চৈত্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথির নক্ষত্র হল কৃত্তিকা। ৫ এপ্রিল, বিকেল ৪টে ৫২ মিনিট পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে রোহিণী নক্ষত্র।
সূর্য অবস্থান করবে মীন রাশিতে। চন্দ্র অবস্থান করবে বৃষ রাশিতে।
শুভ মুহূর্ত- ৫ এপ্রিল অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর ১২টা ০৪ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ৫৪ মিনিটে। অমৃতযোগ ৫ এপ্রিল শুরু হচ্ছে দুপুর ২টো ১৩ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ৩টে ৫৯ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
advertisement
অশুভ মুহূর্ত- পঞ্জিকা মতে ৫ এপ্রিল রাহুকাল শুরু হচ্ছে দুপুর ৩টে ৩৫ মিনিট থেকে, শেষ হচ্ছে বিকেল ৫টা ০৭ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
Location :
First Published :
Apr 04, 2022 6:09 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Panchang: পঞ্জিকা ৫ এপ্রিল: দেখুন কালকের নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন












