advertisement

Numerology Suggestions: জীবনের উত্থান-পতনে পরস্পর হাত ধরে চলে এই দুই সংখ্যা, আপনার সংখ্যা কত জানুন

Last Updated:

Numerology Suggestions: দেখে নেওয়া যাক, সংখ্যাতত্ত্ব মতে যাঁদের সংখ্যা ৬, তাঁদের জন্য কোন সংখ্যা সঙ্গী/সঙ্গিনী রূপে আদর্শ হতে পারে বা পারে না।

আপনার সংখ্যা কত জানুন
আপনার সংখ্যা কত জানুন
কলকাতা: জীবনের পথে মনের মানুষ চেনা দায়? কাজে আসুক সংখ্যাতত্ত্ব, সংখ্যাই বুঝিয়ে দেবে ঠিক কেমন সঙ্গী অথবা সঙ্গিনী হয়ে উঠতে পারেন জীবনের সকল ভালোবাসার আশ্রয়।
ব্যাপারটা অনেকটা রাশি মিলিয়ে জোটক খোঁজার মতোই। তফাতের মধ্যে এখানে কাজ করবে জন্মতারিখ। দেখে নেওয়া যাক, সংখ্যাতত্ত্ব মতে যাঁদের সংখ্যা ৬, তাঁদের জন্য কোন সংখ্যা সঙ্গী/সঙ্গিনী রূপে আদর্শ হতে পারে বা পারে না।
এই জায়গায় এসে একটা কথা বলে রাখা উচিত। জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: সামনেই ছিলেন মীনাক্ষী, সেখানেই পুলিশকে ঠাসিয়ে চড়! নিন্দার ঝড় উঠল সর্বত্র
এই হিসেবে সংখ্যা ৬ রূপে গণ্য হবেন কারা? যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে। এই সংখ্যার অধিপতি গ্রহ রাহু। আর একারণেই সংখ্যা ৫-এর জাতক-জাতিকারা, যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে, তাঁরা সংখ্যা ৬-এর জন্য দারুন গুরুত্বপূর্ণ। কেন?
advertisement
  • সংখ্যা ৬ ও সংখ্যা ৫-এর মধ্যে সব থেকে সুন্দর ও কাঙ্ক্ষিত সম্পর্ক তৈরি হতে পারে।
  • আসে এরা দু’জনে একসঙ্গে সমস্ত কাজ খুব সহজে সমাধান করার ক্ষমতা রাখে। এমনকী অসম্ভবও সম্ভব হয়।
  • সৌভাগ্য সব সময় এদের সঙ্গে থাকে। তাই কারও জন্ম সংখ্যায় এই দু’টি সংখ্যা দারুণ কাঙ্ক্ষিত।
  • advertisement
  • সংখ্যা ৬ হল শুক্র গ্রহের প্রতিনিধি। যা সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য নিয়ে আসে।
  • একই ভাবে সংখ্যা ৫ সুবর্ণ সুযোগ আকৃষ্ট করার ক্ষমতা রাখে। ফলে এরা একসঙ্গে থাকলে জীবনে দারুন সাফল্য আসতে পারে। ক্রীড়া, অভিনয়, শেয়ার বাজার, সৌন্দর্য পণ্য ও পোশাক, খাদ্য, সরকারি আধিকারিক হিসেবে এরা সব থেকে বেশি সফল হতে পারে।
  • advertisement
    শুভ রং: অ্যাকোয়া ও সাদা
    শুভ দিন: বুধ ও শুক্রবার
    শুভ সংখ্যা: ৫ ও ৬
    দান: দয়া করে কোনও মহিলাকে কাচের চু়ড়ি দান করুন।
    আরও পড়ুন: দশম শ্রেণি উত্তীর্ণদের জন্য সরকারি চাকরির দুর্দান্ত সুযোগ! অবশ্যই জানুন
    আবার সংখ্যা ৭, যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে, তারাও সংখ্যা ৬-এর সঙ্গে থাকলে জীবন সহজ হয়ে যেতে পারে, কারণ-
    advertisement
    • সংখ্যা ৭ হল কেতুর প্রতিনিধি। এই সংখ্যার জীবনে নানা উত্থান পতন। জীবনে অনেক কিছু হারানোর মধ্যে দিয়েই এরা শিক্ষা লাভ করে।
    • সেখানে যদি সংখ্যা ৬-এর হাত ধরে এরা চলতে পারে, তা হলে অনেকটা সুরাহা হতে পারে।
    • ব্যক্তিগত ক্ষেত্রে এরা দু’জন একসঙ্গে থাকলে জীবনের পথ মসৃণ হতে পারে।
    • advertisement
    • সংখ্যা ৭-এর পারিবারিক জীবনে ভালবাসা পাওয়ার জন্য সংখ্যা ৬-এর থাকা খুব জরুরি। বন্ধুদের ক্ষেত্রেও একই কথা সত্যি।
    • সংখ্যা ৭ বেশিরভাগ ক্ষেত্রেই বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা উপকৃত হয়ে থাকে। বিশেষত সেই মানুষটির মাস্টার নম্বর যদি ৬ হয়।
    • দাম্পত্যের ক্ষেত্রেও যাঁদের হায়ার নম্বর ৭ তাঁরা যদি সংখ্যা ৬-এর সঙ্গে থাকে তাহলে বিশ্বাস, আনুগত্য, ভালবাসা বাড়ে।
    • শুভ রং: টিল
      শুভ দিন: সোম ও শুক্রবার
      শুভ সংখ্যা: ৬
      দান: দয়া করে আশ্রমে ধাতুর বাসন দান করুন
      view comments
      বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
      Numerology Suggestions: জীবনের উত্থান-পতনে পরস্পর হাত ধরে চলে এই দুই সংখ্যা, আপনার সংখ্যা কত জানুন
      Next Article
      advertisement
      Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
      কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
      • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

      VIEW MORE
      advertisement
      ফরচুন কুকি
      ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
      fortune cookie
      advertisement