advertisement

Numerology: মাসের ১৪ তারিখ জন্ম হলে কেমন হবে ভাগ্য? কতটা সাফল্য মিলবে? যা বলছে সংখ্যাতত্ত্ব

Last Updated:

সংখ্যাতত্ত্ব অনুযায়ী দেখে নেওয়া যাক মাসের ১৪ তারিখ জন্মদিন হলে কেমন হতে পারে জাতক-জাতিকার জীবন

ভারতীয় সংখ্যাতত্ত্ব মনে করে কোনও ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য, তাঁর ব্যক্তিত্ব এমনকী তাঁর জীবনের পথরেখাও নির্ধারণ করে তাঁর জন্মদিন, বা বলা ভাল জন্ম তারিখ। কারণ জন্মদিনের সংখ্যার উপর নির্ভর করেই বলা যায় জাতক বা জাতিকা কেমন স্বভাবের হবেন, কতটা সুগম হবে তাঁর জীবনের পথ, কোন পেশায় তাঁর জীবনের উন্নতি ইত্যাদি।
সংখ্যাতত্ত্ব অনুযায়ী দেখে নেওয়া যাক মাসের ১৪ তারিখ জন্মদিন হলে কেমন হতে পারে জাতক-জাতিকার জীবন—
কোনও মাসের ১৪ তারিখ জন্ম হলে জাতক-জাতিকার তাঁর অধিপতি হবেন বুধ। তাই এই দিনের জাতক-জাতিকাকে কাজের পাশাপাশি ভাগ্যের সহয়তাও নিতে হবে।
advertisement
এই দিনে জন্ম হলে জাতক-জাতিকা খুবই প্রতিভাবান হয়ে থাকেন। যেকোনও কাজ নিখুঁত ভাবে শেষ করতে এঁদের জুড়ি মেলা ভার। সব থেকে বড় বিষয় হল, এঁদের ভাগ্য সারা জীবন সুপ্রসন্ন থাকে। অর্থ উপার্জনের জন্য দারুন পরিকল্পনা করতে পারেন এঁরা। স্বভাবের দিক থেকে এঁরা সাহসি হয়ে থাকেন। কোনও কিছুতেই ভয় পান না। আবার এঁদের মধ্যে শিল্পী সত্তাও বিরাজ করে। আশপাশে ঘটে চলা সমস্ত ঘটনা সম্পর্ক অবগত থাকেন এঁরা সব সময়। এঁদের সামাজিক জীব হিসেবে চিহ্নিত করা যায়। সকলের সঙ্গে মিশতে পছন্দ করেন। সব সময় এঁরা তারুণ্যে ভরপুর থাকেন। আশপাশের সব মানুষকে আনন্দে ভরিয়ে রাখেন। আবার এঁদের সুবিবেচকও বলা যায়।
advertisement
তবে কোনও কোনও বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন। যেমন, এঁদের মধ্যে ধৈর্যের অভাব দেখা যায়। সব কাজ দ্রুত শেষ করে ফেলতে চান। আবার এঁদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষাও থাকে অতিমাত্রায়। প্রথম দর্শনেই যেকোনও মানুষকে অবিশ্বাস করে বসেন। কারও চেহারা দেখেই তাঁকে বিচার করার প্রবণতাও থাকে এঁদের মধ্যে। সেই সঙ্গে অর্থের প্রতি এঁদের প্রবল আকর্ষণ থাকে, অত্যধিক বস্তুবাদী মনোভাব নিয়েই চলেন সারাজীবন।
advertisement
এই দিনের জাতক-জাতিকারা পেশা হিসেবে অভিনয়, খেলাধুলা, স্পনসরশিপ, বিপিও হাউস, সেনা, মেশিনারি, মেটাল, সিমেন্ট, পোশাক, হার্ডওয়্যার, আসবাব বা কৃষিকাজ বেছে নিতে পারেন। তাতেই সাফল্য আসবে।
সতর্কতা:
বাক-সংযম প্রয়োজন। কথা বলার সময় নমনীয় মনোভাব রাখতে হবে।
মদ্যপানের আসক্তি একবার ধরলে তা থেকে বেরিয়ে আসা মুশকিল হবে, তাই এই আসক্তি থেকে দূরে থাকাই ভাল।
advertisement
শুভ রঙ: সবুজ ও সাদা
শুভ দিন: বুধবার
শুভ সংখ্যা: ৫ ও ৬
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology: মাসের ১৪ তারিখ জন্ম হলে কেমন হবে ভাগ্য? কতটা সাফল্য মিলবে? যা বলছে সংখ্যাতত্ত্ব
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে, জেনে নিন আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে, জেনে নিন আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে

  • বিক্ষিপ্ত ভাবে দু’-এক জায়গায় বৃষ্টি চলবে

  • আবার মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement