Horoscope Today: রাশিফল ১৬ মে; দেখে নিন কেমন যাবে আজকের দিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Horoscope Today, May 16, 2022: জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷
#কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা (Horoscope Today)।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য (Horoscope Today, May 16, 2022) ৷
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ নিজের বুদ্ধি এবং পরিশ্রমে বড় কোনও অর্থনৈতিক সাফল্য অর্জন করতে চলেছেন, তবে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে।
advertisement
advertisement
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। প্রয়োজন বুঝে পরিকল্পনা অনুযায়ী কাজ করলে তবেই সফল হবেন, বয়স্ক কারও পরামর্শ আজ কাজে আসবে।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজ একসঙ্গে অনেক কাজ সামলাতে হিমসিম খেতে হবে, এমন কিছু করবেন না যাতে পরে অনুশোচনায় পড়তে হয়।
advertisement
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। কর্মক্ষেত্রে আজ অনেকের রূঢ় আচরণের মুখে পড়তে হতে পারে, তবে সব কাজেই পরিবারের সমর্থন লাভ করবেন।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। বহু দিন ধরে পরিকল্পনা করে রাখা কাজ শুরুর পক্ষে আজকের দিন আদর্শ, মাথা ঠান্ডা রেখে এগিয়ে গেলে সাফল্য মিলবে।
advertisement
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। তাড়াহুড়ো করলে আজ কোনও কাজই ঠিকমতো হবে না, আজ বুঝে-শুনে কথা বলা জরুরি, সংযত আচরণও কাম্য।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। জেদ ধরে বসে থাকলে আজ কাজ হবে না, বরং খোলা মনে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারলেই সুবিধা হবে।
advertisement
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আজ আলোচনা করলে আখেরে সুবিধাই হবে, সেখান থেকেই বেরিয়ে আসবে সমাধান।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। অস্থির আচরণ এবং অশান্ত মেজাজে কোনও কাজ হয় না- এটা বুঝে আজ নিজেকে শান্ত রাখলে তবেই লাভ হবে।
advertisement
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। পরিবার এবং ভবিষ্যতের কথা ভেবে বিচক্ষণের মতো খরচ করা প্রয়োজন, সেই মতো অর্থনৈতিক লক্ষ্য স্থির করুন।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। কাজ আজ ঠিক সময়ে শেষ হবে না, মন খারাপ না করে ধৈর্য ধরলে তবেই ভবিষ্যতে সুরাহা হবে সমস্যার।
advertisement
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। পরামর্শ ঠিক হলেও ঔদ্ধত্যের জন্য আজ অন্যরা আপনাকে খারিজ করে দেবেন, তাই আজ বিনয়ী হওয়া প্রয়োজন।
Location :
First Published :
May 16, 2022 8:03 AM IST












