advertisement

Horoscope Today: রাশিফল ৩১ জুলাই; দেখে নিন কেমন যাবে আজকের দিন

Last Updated:

Horoscope Today, July 31, 2023: জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

রাশিফল ৩১ জুলাই: দেখে নিন কেমন যাবে আজকের দিন!
রাশিফল ৩১ জুলাই: দেখে নিন কেমন যাবে আজকের দিন!
কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
advertisement
মানুষ এবং পরিস্থিতি চিনতে অসুবিধা হবে, তাই বড় কোনও সিদ্ধান্ত এখনই না নেওয়াটা ঠিক হবে।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
নিজেকে আরও স্পষ্ট ভাবে চেনা এবং বোঝা সম্ভব হবে, এর মধ্যেই লুকিয়ে রয়েছে সব সমস্যার সমাধান।
advertisement
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
মূল মন্ত্র হোক আত্মবিশ্বাস, সমালোচনায় পাত্তা না দিয়ে একমনে শুধু নিজের কাজ করে যেতে হবে।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
advertisement
কর্মক্ষেত্রের শত্রুকে চিনে নেওয়া যাবে, এখনই বিরোধিতা না করে ভবিষ্যতে কাঁটা উপড়ানো ঠিক হবে৷
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
অবাঞ্ছিত পরিস্থিতির মুখে পড়তেই হবে, এক্ষেত্রে উত্তেজিত না হয়ে নিজের দৃষ্টিঙ্গী বদলে ফেলা দরকার।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
পরিশ্রমের সুফল মিলতে চলেছে তাড়াতাড়ি যা প্রত্যাশার চেয়েও অনেক বেশি হবে৷
advertisement
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
সময়ের কাজ সময়ে শেষ করাটাই দিনের মূল মন্ত্র, তা সে কর্মক্ষেত্র হোক বা পরিবার।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
advertisement
সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়ানো যাবে না, কিন্তু তাতে পরিস্থিতির আখেরে উন্নতিই হবে।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
বিশেষ করে সৃজনশীল ব্যক্তিদের পক্ষে দিনটি শুভ, কর্মক্ষেত্রে অর্থযোগ রয়েছে।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
দিনের শুরুটা সমস্যাসঙ্কুল হলেও বিকেলের দিকে পরিস্থিতি হালকা হয়ে আসবে।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
advertisement
তাড়াহুড়ো করে কোনও কাজই শেষ করা যাবে না, বরং কাজ বেছে মনোযোগী হওয়া ভাল।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
কর্মক্ষেত্রে এবং পরিবারে সদর্থক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, সৃজনশীল কাজে উন্নতি হবে।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Horoscope Today: রাশিফল ৩১ জুলাই; দেখে নিন কেমন যাবে আজকের দিন
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement