advertisement

Panchangam 25 January: পঞ্জিকা ২৫ জানুয়ারি: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!

Last Updated:

Panchangam 25 January: পঞ্জিকা ২৫ জানুয়ারি: ২৫ জানুয়ারির কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের মাঘ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে।

পঞ্জিকা ২৫ জানুয়ারি: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
পঞ্জিকা ২৫ জানুয়ারি: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
#কলকাতা: পঞ্চ অঙ্গের (Panchangam) সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ (Panchangam) বা পঞ্চিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ (Panchangam) হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ২৫ জানুয়ারির কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের মাঘ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়েছে। বার হল মঙ্গল এবং এই সপ্তমী তিথি থাকবে ২৫ জানুয়ারি সকাল ৭টা ৪৮ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এবং এই তিথি থাকবে ২৬ জানুয়ারি সকাল ৬টা ২৫ মিনিট পর্যন্ত।
advertisement
advertisement
২০৭৮ বিক্রম সম্বতের মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই তিথিতে কালাষ্টমী ব্রত পালন করা হবে।
পঞ্জিকা  (Panchangam 25 January) মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৭টা ১৩ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধে ৬টা ০৫ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ২৬ জানুয়ারি রাত ১২টা ৫৭ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ২৬ জানুয়ারি দুপুর ১২টা ৩১ মিনিটে।
advertisement
এই ২০৭৮ বিক্রম সম্বতের মাঘ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথির নক্ষত্র হল চিত্রা। ২৫ জানুয়ারি, সকাল ১০টা ৫৪ মিনিট পর্যন্ত চিত্রা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পরে তিথিতে অবস্থান করবে স্বাতী নক্ষত্র।
সূর্য অবস্থান করবে মকর রাশিতে। চন্দ্র অবস্থান করবে তুলা রাশিতে।
advertisement
শুভ মুহূর্ত (Shubh Muhurat) - ২৫ জানুয়ারি অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর ১২টা ১৭ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১টা ০০ মিনিটে। অমৃতযোগ ২৫ জানুয়ারি শুরু হচ্ছে রাত ১টা ৩৬ মিনিটে, শেষ হচ্ছে রাত ৩টে ০৯ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
advertisement
অশুভ মুহূর্ত (rahukaal)- পঞ্জিকা মতে ২৫ জানুয়ারি রাহুকাল শুরু হচ্ছে দুপুর ৩টে ২২ মিনিট থেকে, শেষ হচ্ছে বিকেল ৪টে ৪৩ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
Click here to add News18 as your preferred news source on Google.
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Panchangam 25 January: পঞ্জিকা ২৫ জানুয়ারি: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement