advertisement

Alipurduar News: বর্ষার আগে ভাঙা সেতু নিয়ে আতঙ্ক

Last Updated:

বর্তমানে এই সেতুতে সাইকেল, বাইক নিয়ে ওঠা যায় না। শুধুমাত্র পায়ে হেঁটে পার হতে হয়।

+
title=

আলিপুরদুয়ার: চা বাগানের মাঝখান দিয়ে চলে গিয়েছে আটিয়াবাড়ি সেতু। সেই সেতুর বেহাল দশায় রীতিমত আতঙ্কে ভুগছে এলাকার মানুষ।
একটু বৃষ্টি হলেই জলে ভরে ওঠে আলিপুরদুয়ারের এই এলাকা।‌ বর্ষাকালে বাধ্য হয়ে এখানকার মানুষকে প্রয়োজনীয় জিনিস, গবাদি পশু নিয়ে অন্যত্র উঠে যেতে হয়। কিন্তু এই বছর তা বোধহয় আর হওয়ার নয়। কারণ আটিয়াবাড়ি সেতুটি ভেঙে পড়ে আছে। সেতুটি ভাঙার পর তা তড়িঘড়ি সারানোর জন্য সেখানে সিমেন্টের বড় পাইপ বসানো হয়েছিল। তারপর থেকেই সমস‍্যার শুরু। পরবর্তীতে সেতুটি আর সরানো হয়নি। আর তাই বর্তমানে এই সেতুতে সাইকেল, বাইক নিয়ে ওঠা যায় না। শুধুমাত্র পায়ে হেঁটে পার হতে হয়।
advertisement
advertisement
এই প্রসঙ্গে এলাকার বাসিন্দা রাম শা বলেন, বৃষ্টি হলেই এই এলাকায় সমস্যা তৈরি হয়। পাইপে আবর্জনা আটকে গিয়ে জল বের হতে পারে না। এই কারণে গোটা এলাকা আরও জলমগ্ন হয়ে পড়ে। এখনও বর্ষাকাল শুরু হয়নি। কিন্তু এই পরিস্থিতিতে এবার বর্ষাকালে এলাকায় বন্যার আশঙ্কা দেখছেন বাসিন্দারা। এই পরিস্থিতিতে বর্ষা শুরু হওয়ার আগেই সেতুটি মেরামতের দাবি জানিয়েছেন এলাকার চা শ্রমিকরা।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বর্ষার আগে ভাঙা সেতু নিয়ে আতঙ্ক
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement