advertisement

Alipurduar News: হাতির হানায় মাদারিহাটে নষ্ট সারা বছরের রোজগারের ধান!

Last Updated:

হাতির হানায় নষ্ট বিঘের পর বিঘে ধান,বছরভর কি খাবেন? চিন্তায় মাদারিহাটের কৃষকরা। নিজেদের চাষ করা জমির ধানে বছরভর তাদের সংসার ভালোই চলে।

+
title=

#আলিপুরদুয়ার : হাতির হানায় নষ্ট বিঘের পর বিঘে ধান,বছরভর কি খাবেন? চিন্তায় মাদারিহাটের কৃষকরা। নিজেদের চাষ করা জমির ধানে বছরভর তাদের সংসার ভালোই চলে। কিন্তু এবছর তাদের সারা বছরের খাদ্য ভাণ্ডারে হামলা চালিয়েছে একদল হাতি। মাদারিহাটের মেঘনাদ সাহা নগরের বেশ কিছু বাসিন্দার জমির কয়েক বিঘা জমির ধান সবে পাকতে শুরু করেছিল। এই খবর সবার আগে কানে গিয়েছে হাতিদের।এরপরই বেড়ে যায় তাণ্ডব। জলদাপাড়ার জঙ্গল থেকে দলে দলে বুনো হাতি বেরিয়ে এসে নিমেষেই সাবাড় করে দিয়েছে সেই কচি ধান।
প্রতিদিন রাতে প্রায় ৫০টি হাতির একটি দল মেঘনাদ সাহা নগরে প্রবেশ করে। তারপরই তাণ্ডব শুরু হয় ধান ক্ষেতে। সদ্য বের হওয়া ধানের শীষ গুলো খেয়ে, পা দিয়ে ক্ষেত মাড়িয়ে নষ্ট করে দেয় হাতিগুলি বলে অভিযোগ এলাকার কৃষকদের। স্থানীয়দের অভিযোগ ব্যাপারে বন দফতরে বার বার বলেও তেমন কাজ হচ্ছে না। তারা পরে এসে শুধু ক্ষয়ক্ষতির পরিমান লিখে নিয়ে যাচ্ছে। কিন্তু তাতেও কবে ক্ষতিপূরণ মিলবে তার ঠিক নেই। আর পেলেও যা পাওয়া যায় তা এই ক্ষতির সামনে কিছুই নয়।
advertisement
আরও পড়ুনঃ মোবাইলের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়
তাদের এখন একটাই চিন্তা কি করে হবে তাদের সারা বছরের সংসারে খাবারের ব্যবস্থা। সেপ্টেম্বরের শেষে মাদারিহাটে বুনো হাতির হানা অব‍্যাহত ছিল। গভীর রাতে জলদাপাড়া জঙ্গল থেকে একটি দাঁতাল হাতি এলাকায় প্রবেশ করে তাণ্ডব চালায়। এই ঘটনা প্রতিনিয়ত ঘটছে বলে অভিযোগ এলাকাবাসীদের। জলদাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসছে বুনো হাতি। রাতে করে একটি দাঁতাল হাতি এলাকায় প্রবেশ করে।
advertisement
advertisement
 
জানা যায় হাতিটি দক্ষিণ মাদারিহাট এলাকায় প্রবেশ করে এলাকার এক বিঘা জমির ধান নষ্ট করে। এলাকার বাসিন্দারা ক্ষোভ উগড়ে দিয়েছেন বনদফতরের বিরুদ্ধে। তারা জানান প্রতিনিয়ত বুনো হাতি আসছে এলাকায়। হাতি এসে জমির ফসল নষ্ট করছে। বনদফতরে ফোন করলেই জানানো হয় তারা অন্যত্র টহল দিচ্ছেন। গতকাল এলাকাবাসীরা নিজেরাই দু'ঘন্টা চেষ্টা করে হাতি তাড়িয়েছেন।
advertisement
 
 
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: হাতির হানায় মাদারিহাটে নষ্ট সারা বছরের রোজগারের ধান!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement