advertisement

Alipurduar News: মোবাইলের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়

Last Updated:

কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জে মঙ্গলবার গভীর রাতে মোবাইলের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলকায়। ব্যবসায়ী শুকুর আলীর দোকানের ৪৫টি মোবাইল চুরি হয়। যার মধ্যে ৩৫ টি রিপেয়ারিং করার জন্য তার দোকানে রাখা ছিল এবং ১০ টি নতুন মোবাইল ছিল।

#আলিপুরদুয়ার : কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জে মঙ্গলবার গভীর রাতে মোবাইলের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলকায়। ব্যবসায়ী শুকুর আলীর দোকানের ৪৫টি মোবাইল চুরি হয়। যার মধ্যে ৩৫ টি রিপেয়ারিং করার জন্য তার দোকানে রাখা ছিল এবং ১০ টি নতুন মোবাইল ছিল। শুকুর আলী জানান, 'অনেকে মোবাইল রিপেয়ার করার জন্য আমাকে দিয়েছিল, তার মধ্যে ৩৫ টা মোবাইল চুরি হয়ে গিয়েছে। এখনও তাদের কী জবাব দেব, তা ভেবেই মাথায় হাত পড়েছে।' ইতিমধ্যেই কালচিনি থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং তদন্তে নেমে কালচিনি পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন।'
কালচিনি ব্লকে বাড়ছে চুরির ঘটনা। সোমবার সাতসকালে হাসিমারার একটি লটারির দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সকালে দোকানের মালিক এসে দেখেন দোকানের দরজা ভাঙা অবস্থায় রয়েছে।হাসিমারা ফাঁড়ির নাকের ডগায় চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। জানা যায়, হাসিমারা চৌপথি এলাকায় লটারির দোকানটি রয়েছে। লটারির পাশাপাশি পান,বিভিন্ন ধরনের খাবার বিক্রি করেন দোকানের মালিক। সোমবার সকালে হাসিমারা চৌপথি এলাকায় মিঠুন দে- দোকানের দরজা ভাঙ্গা ,তালা ভাঙ্গা দেখতে পায় এলাকার বাসিন্দারা।
advertisement
advertisement
 
এরপর তারা খবর দেন দোকানের মালিককে। ঘটনাস্থলে দোকানের মালিক তার পরিবারের সদস্যরা এসে দেখতে পান দোকানের জিনিসপত্র, নগদ টাকা সবকিছু চুরি গিয়েছে। খবর দেওয়া হয় হাসিমারা পুলিশ ফাঁড়িতে। ঘটনাস্থলে হাসিমারা ফাঁড়ির পুলিশ পৌছে।দোকানটি খতিয়ে দেখেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যায়। দোকান মালিক মিঠুন দে জানান নগদ পাঁচ হাজার টাকা, পান মশলা, ২০ হাছার টাকার লটারি চুরি হয়েছে।
advertisement
 
ক্ষতি বিশাল রকমের হয়েছে। এই দোকান তার সম্বল। এখন দোকানের ক্ষয়ক্ষতি কিভাবে মিটবে সেবিষয়ে চিন্তার কালো মেঘ জমেছে তার মাথায়। এলাকাবাসীদের মতে একাজ নেশায় আসক্তদের। হাসিমারা চৌপথি এলাকায় রাত বাড়লেই দৌরাত্ম্য বাড়ে সমাজবিরোধীদের বলে অভিযোগ।রাতে রাস্তায় বেরনো যায় না বলে এলাকাবাসীরা জানান। অভিযোগ জানানো হয়েছে গ্রাম পঞ্চায়েত পুলিশ ফাঁড়িতে। তারপরেও দৌরাত্ম্য কমেনি সমাজ বিরোধীদের। এদিকে সাসিমারা চৌপথি এলাকায় রয়েছে প্রচুর দোকান। একটু এগোলেই বসে হাসিমারা বাজার। এলাকাবাসীরা আতঙ্কেই থাকতেন কবে চুরির ঘটনা ঘটে যায়।
advertisement
 
 
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: মোবাইলের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement