advertisement

Team India : হারলেই সব স্বপ্ন শেষ, এমন সময় এল শোয়েব আখতারের পরামর্শ! ভারত কাকে দলে নিলে ম্যাচ জিতবে, বলে দিলেন পাক তারকা

Last Updated:

Team India : শোয়েব আখতার টি২০ বিশ্বকাপ ২০২৬-এর সুপার-৮ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের বোলিং কৌশল নিয়ে প্রশ্ন তুলে দিলেন।

টিম ইন্ডিয়া।
টিম ইন্ডিয়া।
কলকাতা : পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার টি২০ বিশ্বকাপ ২০২৬-এর সুপার-৮ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের বোলিং কৌশল নিয়ে কড়া সমালোচনা করেছেন। ওই ম্যাচে ভারত টুর্নামেন্টে প্রথম হারের মুখোমুখি হয়। সেদিন টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে পরাজিত হয়।
ভারতের হতাশাজনক বোলিং পারফরম্যান্সের পর শোয়েব আখতার বিশেষ করে ডেথ ওভারে শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়াকে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়ে টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেন। তাঁর মতে, গুরুত্বপূর্ণ মুহূর্তে সঠিক বোলিং বিকল্প না নেওয়ার ফলেই ম্যাচ হাতছাড়া হয়েছে।
advertisement
advertisement
advertisement
আখতার আরও বলেন, “ভারতের বোলিংয়ের আসল চেহারা সামনে এসে গেছে। যদি বরুণ চক্রবর্তীকে দেখেন, ও ঘণ্টায় ৯৭-৯৮ কিমি গতিতে বল করে, সেদিন ৯৪ কিমি গতিতে বল করছিল। আর যখন ও আক্রমণে এল তখন ব্রেভিস ওকে না দেখেই ছক্কা মেরে দিল। এখানে যে ঘাটতি রয়েছে তা হল কুলদীপ যাদব। ও এমন একজন বোলার যে ব্যাটারদের ধোঁকা দিতে পারে এবং প্রয়োজন হলে উইকেট তুলতে পারে। ও একজন ম্যাচ উইনার।”
advertisement
উল্লেখ্য, কুলদীপ যাদব এখনও পর্যন্ত টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচ খেলেছেন। পাকিস্তানের বিরুদ্ধে তিনি ৩ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। তবে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ দুই ম্যাচে তাঁর জায়গায় অর্শদীপ সিংকে দলে নেওয়া হয়েছিল।
আরও পড়ুন- কীভাবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌছবে ভারত? উপায় জানিয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক
এখন দেখার বিষয়, জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইয়ের স্পিন-সহায়ক পিচে ভারত আবার কুলদীপকে ফিরিয়ে আনে কিনা! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অক্ষর প্যাটেলকে বেঞ্চে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলানোর সিদ্ধান্ত নিয়েও টিম ম্যানেজমেন্ট সমালোচনার মুখে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Team India : হারলেই সব স্বপ্ন শেষ, এমন সময় এল শোয়েব আখতারের পরামর্শ! ভারত কাকে দলে নিলে ম্যাচ জিতবে, বলে দিলেন পাক তারকা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে নামল পারদ ! উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, দিনভর আবহাওয়া কেমন থাকবে? দেখে নিন
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে নামল পারদ ! উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, দিনভর আবহাওয়া কেমন থাকবে? দেখে নিন
  • কলকাতা-সহ দক্ষিণবঙ্গে নামল পারদ !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে

  • উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি কমতে পারে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement