advertisement

Alipurduar News: চা বলয়ের শিশুরাও গান শিখতে চায়! বিনামূল্যেই ব্যবস্থা করলেন পবন ইয়ালমো

Last Updated:

চা বলয়ে শিশুদের জন‍্য সান্ধ‍্যকালীন মিউজিক ক্লাসের ব‍্যবস্থা করল পবন ইয়ালমো ও তার সহযোগিরা। বিনামুল‍্যে চা বাগানের শিশুদের শেখান হচ্ছে গান।

+
title=

আলিপুরদুয়ার: চা বলয়ে শিশুদের জন‍্য সান্ধ‍্যকালীন মিউজিক ক্লাসের ব‍্যবস্থা করল পবন ইয়ালমো ও তার সহযোগিরা। বিনামুল‍্যে চা বাগানের শিশুদের শেখান হচ্ছে গান। চা বলয়ের শিশুদের মধ‍্যে প্রতিভার অভাব নেই বলে মনে করেন পবন ইয়ালমো। কেউ গিটার, আবার কেউ বাঁশি বাজাতে পারে ভালো। গান করা, কবিতা বলা সবটাই পারে এই শিশুরা।
তারা কোনও প্রশিক্ষণ ছাড়াই যদি এই গুনের অধিকারী হয় তাহলে সঠিক প্রশিক্ষণ পেলে তাদের প্রতিভা আরও বিকশিত হবে বলে মনে করেছেন পবন। তাই তিনি নিয়েছেন মিউজিক ক্লাসের উদ‍্যোগ।
আরও পড়ুন ঃ ভোর বেলায় ঘুমিয়ে আচ্ছন্ন গোটা গ্রাম, হঠাৎ তাণ্ডব শুরু দাঁতালের
ফাঁকা মাঠ শিশুদের কোলাহলে ভরে ওঠে বিকেল হলেই। ওরা গান শিখতে ছুটে আসে এই মাঠে। মেচপাড়া চা বাগানের মাঠ এটি। গান, খেলার মাধ‍্যমে শিশুদের ভবিষ্যতের জন‍্য গড়ে তুলছেন পবন ইয়ালমো এবং তার দল।
advertisement
advertisement
শুধু মেচপাড়া চা বাগান নয় ভার্ণাবাড়ি, আটিয়াবাড়ি, কালচিনি, রায়মাটাং সহ বিভিন্ন চা বাগানে বিকেলে এলাকার ছোট শিশুদের গান শেখাচ্ছেন পবনরা।
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: চা বলয়ের শিশুরাও গান শিখতে চায়! বিনামূল্যেই ব্যবস্থা করলেন পবন ইয়ালমো
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement