advertisement

Alipurduar News: বর্ধিত পারিশ্রমিক প্রদানের দাবিতে বিক্ষোভ মধু চা বাগানে

Last Updated:

বর্ধিত পারিশ্রমিক প্রদানের দাবিতে শুক্রবার সকালে কাজে যোগদান না দিয়ে আন্দোলনে সামিল হল ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার মধু চা বাগানের শ্রমিকরা।ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়।

+
title=

#আলিপুরদুয়ার : বর্ধিত পারিশ্রমিক প্রদানের দাবিতে শুক্রবার সকালে কাজে যোগদান না দিয়ে আন্দোলনে সামিল হল ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার মধু চা বাগানের শ্রমিকরা। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। শুক্রবার সকাল থেকে মধু চা বাগানের শ্রমিকরা বাগানের ফ‍্যাক্টরি সামনে ধর্ণা অবস্থানে সামিল হন। বাগানের শ্রমিকরা জানান, রাজ‍্য সরকার শ্রমিকদের বেতন ৩০ টাকা বৃদ্ধি করেছে। দৈনিক পারিশ্রমিক ২০২ টাকা থেকে ২৩২ টাকা করেছে।
মধু চা বাগানের শ্রমিকদের সাড়ে তিনমাস বাগান কর্তৃপক্ষ পুরনো ২০২ টাকা দৈনিক পারিশ্রমিক প্রদান করেছে।বাগান কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল সাড়ে তিনমাসের বর্ধিত টাকা এরিয়ার হিসেবে পুজোর পূর্বে দেওয়া হবে। কিন্তু মেলেনি সেই টাকা। শ্রমিকদের দাবি সাড়ে তিনমাস এরিয়ায় টাকা কালি পুজোর পূর্বে প্রদান করতে হবে। এই দাবিতে শুক্রবার বাগানের শ্রমিকরা আন্দোলনে সামিল হন। অবশেষে পরবর্তীতে এই অবস্থান বাগান কর্তৃপক্ষের আশ্বাসে শ্রমিকরা তুলে দেয় এবং কাজে যোগ দেন তারা।
advertisement
আরও পড়ুনঃ কালচিনি ব্লকে শুরু পাবলিক হেলথ ইউনিটের কাজ
দীর্ঘ বছর বন্ধ থাকার পর শেষ অবধি খুলে গেল আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বন্ধ মধু চা বাগান। শিলিগুড়িতে শ্রমদপ্তরের অফিসে ম্যারাথন বৈঠক চলেছিল এই বিষয়ে। শেষ পর্যন্ত বাগানের সব 'টি শ্রমিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে গত২৭ ডিসেম্বর থেকে পুরোপুরি চালু হয়ে যায় মধু বাগান।সাত বছর পর বাগান খুলে যাওয়ায় মুখে হাসি ফুটেছিল শ্রমিকদের। তবে তারপর থেকে প্রতিদিনই বাগানে লেগে রয়েছে একের পর এক সমস্যা।
advertisement
advertisement
 
পুজোর বোনাস কম মেলায় মধু বাগানে বিক্ষোভে সামিল হয়েছিল শ্রমিকরা। রাজ্য সরকারের তরফে ত্রিশ টাকা দৈনিক বেতন বাড়ানো হয়েছে।কিন্তু এখনও বর্ধিত বেতন থেকে বঞ্চিত শ্রমিকরা।তাদের বলা হয়েছিল পুজোর সময় থেকে বর্ধিত বেতন দেওয়া হবে।অন্যান্য বাগানের শ্রমিকরা এই সুবিধা পাচ্ছেন।তারা কেন বঞ্চিত প্রশ্ন তুলেছেন তারা।
advertisement
 
 
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বর্ধিত পারিশ্রমিক প্রদানের দাবিতে বিক্ষোভ মধু চা বাগানে
Next Article
advertisement
Mamata Banerjee on Kerala Name Change: 'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
  • সিপিএম-বিজেপি এখন লিখিত জোট, অভিযোগ মমতার৷

  • কেরলের নাম বদল নিয়ে মমতার নিশানায় কেন্দ্র৷

  • কেরলের নাম বদলে সায় দিলেও পশ্চিমবঙ্গে কেন নয়, প্রশ্ন মমতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement