advertisement

Alipurduar News: শামুকতলার বিভিন্ন এলাকায় বাড়ছে হাতির হানা, আতঙ্কে গ্রামবাসীরা

Last Updated:

Alipurduar News : শামুকতলা এলাকায় বাড়ছে হাতির হানার ঘটনা।হাতির হানায় প্রাণহানি হচ্ছে গবাদি পশুদের।

+
হাতির

হাতির হানা

আলিপুরদুয়ার: শামুকতলা এলাকায় বাড়ছে হাতির হানার ঘটনা।হাতির হানায় প্রাণহানি হচ্ছে গবাদি পশুদের। প্রতিনিয়ত গভীর রাতে তিনটি বুনো হাতি ঢুকে ব্যপক তাণ্ডব চালাচ্ছে শামুকতলা থানা এলাকার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া পানবাড়ি ও ডাঙ্গী কালাধুরা এলাকায়।ইতিমধ‍্যে চার বাসিন্দার ঘর ভেঙ্গে তছনছ করে দিয়েছে ওই বুনো হাতির দল। ভেঙ্গে পড়া ঘরে চাপা পড়ে এক গ্রামবাসীর ২ টি ছাগল এবং ছয়টি মুরগি মারা গিয়েছে।
পানবাড়ি জঙ্গল থেকে ওই তিন বুনো হাতি এসে শিবচরণ টপ্পো, সুশীল মিনজ, বটনি লাকড়া ও ডাঙ্গী কলাধুরা এলাকার বিজয় মারাণ্ডির ঘর ভেঙ্গে দিয়েছে বলে বন দফতর সূত্রে খবর।ঘরে মজুদ রাখা চাল আটা লবন খেয়ে নেয়।এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই দুটি এলাকায়। এক মাত্র থাকার ঘর ভেঙ্গে দেওয়ায় তারা নিরাশ্রয় হয়ে পড়েছেন বাসিন্দারা।
advertisement
advertisement
আরও পড়ুন:
মাথা গোঁজার মত কোন ঘর নেই তাদের। বিজয় মারান্ডি জানান আগে প্রতি রাতে বুনো হাতি হানা দিয়ে খেতের ফসল নষ্ট করে । এবারে খেতে কোনও ফসল না থাকায় বাড়িতে হানা দিতে শুরু করেছে বুনো হাতির দল। বনদফতরে বিষয়টি জানান হয়েছে। দুই বছরের শিশু কে নিয়ে কোনও মতে পালিয়ে প্রাণে বাঁচেন বিজয় মারান্ডি।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: শামুকতলার বিভিন্ন এলাকায় বাড়ছে হাতির হানা, আতঙ্কে গ্রামবাসীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement