advertisement

Alipurduar News: ট্রেনে করে কাঠ পাচারের চেষ্টা ভেস্তে দিল বনদফতরের কর্মীরা

Last Updated:

কাঠ পাচারের চেষ্টা চলে ইন্টারসিটি ট্রেনে। অভিযান চালিয়ে পাচার রুখে দিল বনদফতর। গ্রেফতার করা হল একজনকে।

ট্রেনে করে কাঠ পাচারের চেষ্টা ভেস্তে দিল বনদফতরের কর্মীরা
ট্রেনে করে কাঠ পাচারের চেষ্টা ভেস্তে দিল বনদফতরের কর্মীরা
আলিপুরদুয়ার: কাঠ পাচারের চেষ্টা চলে ইন্টারসিটি ট্রেনে। অভিযান চালিয়ে পাচার রুখে দিল বনদফতর। গ্রেফতার করা হল একজনকে।প‍্যাসেঞ্জার ট্রেনে করে অবৈধ কাঠ পাচার করা হচ্ছিল বৃহস্পতিবার।কালচিনি রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে পাচারের পূর্বে কাঠ উদ্ধার করে বনদফতর। একজনকে গ্ৰেফতার করা হয়েছে।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে বনদফতরের বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের পানা রেঞ্জ ও দমনপুর রেঞ্জের বনকর্মীরা বৃহস্পতিবার কালচিনি রেল স্টেশনে অভিযান চালায়। আপ বামনহাট ইন্টারসিটি ট্রেনে কাঠ পাচার হচ্ছিল।ট্রেন পল‍্যাটফর্মে দাঁড়াতেই তল্লাশি শুরু করে বনকর্মীরা। প্রতিটি কামরায় চলে অভিযান। কাঠ উদ্ধারের পাশাপাশি নন্দু নাগ নামের এক পাচারকারীকে গ্রেফতার করা হয়।সে আলিপুরদুয়ারের বাসিন্দা বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
জঙ্গল থেকে কাঠ কেটে তা পাচারের ঘটনা ঘটছিল কালচিনি এলাকায়।তবে ট্রেনে করে কাঠ পাচারের চেষ্টা বিরল ঘটনা বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ট্রেনে করে কাঠ পাচারের চেষ্টা ভেস্তে দিল বনদফতরের কর্মীরা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement