advertisement

Alipurduar News: ঝাঁকে ঝাঁকে আকাশে উড়ে যাচ্ছে ওগুলো কী? হাঁ হয়ে দেখছে সবাই! তারপরে যা জানা গেল

Last Updated:

আবারও রাজাভাতখাওয়া প্রজনন কেন্দ্র থেকে লুপ্তপ্রায়  ১৩টি হোয়াইটব্যাক শকুন আকাশে ছেড়ে দেওয়া হল।

রাজাভাতখাওয়ায় শকুন
রাজাভাতখাওয়ায় শকুন
আলিপুরদুয়ার: আবারও রাজাভাতখাওয়া প্রজনন কেন্দ্র থেকে লুপ্তপ্রায় ১৩টি হোয়াইটব্যাক শকুন আকাশে ছেড়ে দেওয়া হল। শুক্রবার রাজাভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্র থেকে মোট ২০ টি শকুন আকাশে মুক্ত করল বক্সা বনদফতর। জানা যায়, এগুলির মধ্যে ১৩ টি রাজাভাত খাওয়া প্রজনন কেন্দ্রে প্রজনন হওয়া হোয়াইট ব্যাক প্রজাতির ও ৭ টি হিমালয়ান গ্রিফেন প্রজাতির শকুন রয়েছে।
ভারসাম্য বজায় রাখতে পরিবেশ থেকে হারিয়ে যাওয়া শকুন প্রজননের উদ্যোগ গ্রহণ করে বোম্বে নাচারাল হিস্ট্রি সোসাইটি। এরপরেই বক্সা বনদফতরের রাজাভাতখাওয়ার জঙ্গলে শকুন প্রজননের প্রকল্প চালু করা হয়। রাজাভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্র থেকে ২০১৯ সালে প্রথম পরীক্ষামূলকভাবে আকাশে কলার আইডি (PTT) লাগিয়ে শকুন মুক্ত করা হয়। এরপর তাদের গতিবিধির উপর নজর রাখে বনদফতর। সেই পরীক্ষা সফল হওয়ায় এই নিয়ে চতুর্থ দফায় মোট ৩১ টি হোয়াইট ব্যাক এবং ৫০ টি হিমালয়ান গ্রিফন শকুন উন্মুক্ত আকাশে মুক্ত করল বনদফতর।
advertisement
advertisement
বক্সা বনদফতরের ডিএফডি প্রবীণ কাসওয়ান জানান, "শকুন পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অন‍্যতম ভূমিকা পালন করে।প্রজনন কেন্দ্র থেকে ধাপে ধাপে এই কারণে শকুন ছাড়া হচ্ছে।প্রতিটি শকুনকে কলার আইডি পরানো হয়েছে।"
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ঝাঁকে ঝাঁকে আকাশে উড়ে যাচ্ছে ওগুলো কী? হাঁ হয়ে দেখছে সবাই! তারপরে যা জানা গেল
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement